,

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশ মানার আহ্বান

news-image

অনলাইন ডেস্ক : সাজাপ্রাপ্ত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বক্তব্য প্রচারের ক্ষেত্রে আদালতের নির্দেশনা ও প্রচলিত আইন মেনে চলার জন্য দেশের সব গণমাধ্যমকে অনুরোধ জানিয়েছে তথ্য মন্ত্রণালয়।

শুক্রবার (১০ জুলাই) তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক তথ্য বিবরণীতে প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর প্রতি এ আহ্বান জানানো হয়।

তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ৫ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল।

সরকার জানিয়েছে, দেশের প্রচলিত আইন অনুযায়ী আদালতে সাজাপ্রাপ্ত ও পলাতক কোনো ব্যক্তির বক্তব্য, সাক্ষাৎকার, অডিও বা ভিডিও বার্তা গণমাধ্যমে প্রচারের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে।

এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং আদালতের আদেশের প্রতি সম্মান প্রদর্শনের স্বার্থে শেখ হাসিনার কোনো বক্তব্য, বিবৃতি বা ভাষণ সরাসরি কিংবা রেকর্ড করা অবস্থায় টেলিভিশন, বেতার, সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করার অনুরোধ জানানো হয়েছে।

তথ্য মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে, দেশের গণমাধ্যম, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও নাগরিকরা আইন ও আদালতের নির্দেশনা মেনে চলতে সহযোগিতা করবেন।

এ জাতীয় আরও খবর

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের