,

বাংলাদেশ-মালদ্বীপ বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বন্দি বিনিময় সংক্রান্ত চুক্তি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চুক্তিটি কার্যকর হলে মালদ্বীপের কারাগারে সাজাপ্রাপ্ত বাংলাদেশি নাগরিকরা মানবিক কারণে দেশে ফিরে অবশিষ্ট সাজা ভোগের সুযোগ পাবেন।

শুক্রবার (১০ জুলাই) মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

হাইকমিশনের ভাষ্য অনুযায়ী, চুক্তিটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিবিড়ভাবে কাজ করছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে অল্প সময়ের মধ্যেই এটি স্বাক্ষর ও কার্যকর হবে। এর মাধ্যমে দুই দেশের আইনি ও মানবিক সহযোগিতা আরও জোরদার হবে এবং বন্দিদের পুনর্বাসন ও মানসিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

এদিকে, প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সম্প্রতি বাংলাদেশ হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মালদ্বীপের মাফুশি কারাগার পরিদর্শন করে।

সেখানে আটক ৪৪ জন বাংলাদেশি বন্দির সঙ্গে প্রতিনিধি দল সাক্ষাৎ করে তাদের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেয়। হাইকমিশনের তথ্য অনুযায়ী, বন্দিদের মধ্যে ৩৪ জন বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত এবং ১০ জনের বিচার কার্যক্রম চলমান।

পরিদর্শনের সময় বন্দিদের চিকিৎসা, খাদ্য, পোশাক, আবাসন ও কারাগারের সামগ্রিক পরিবেশ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়। পরে মালদ্বীপের কারা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বন্দিদের বিভিন্ন সমস্যা তুলে ধরে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

পরিদর্শন শেষে হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম বলেন, বিদেশে অবস্থানরত প্রতিটি বাংলাদেশি নাগরিকের মানবিক মর্যাদা ও মৌলিক অধিকার রক্ষা করা হাইকমিশনের অন্যতম দায়িত্ব। তিনি জানান, প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা, কল্যাণ ও মর্যাদা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

এ জাতীয় আরও খবর

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের