,

ইরান ইস্যুতে ট্রাম্পকে নতুন পদক্ষেপে উৎসাহিত করে ইসরায়েলের গোয়েন্দা তথ্য

news-image

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে আবারও সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানকে প্রভাবিত করতে ইসরায়েলের দেওয়া একটি গোয়েন্দা তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকার সময় ইসরায়েল ওয়াশিংটনের কাছে একটি গোয়েন্দা সতর্কবার্তা পাঠায়। সেখানে দাবি করা হয়, ইরান আবারও ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে। এ তথ্যকে ঘিরে ট্রাম্প প্রশাসনের ভেতরে নতুন করে আলোচনা শুরু হয়।

সিএনএনের বরাতে জানা গেছে, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র এই গোয়েন্দা তথ্য পায়। যদিও আরেকটি সূত্রের দাবি, কয়েক সপ্তাহ ধরেই মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এ ধরনের সম্ভাব্য হুমকির ইঙ্গিত পাচ্ছিল। তবে ইসরায়েলের দেওয়া তথ্যটি একটি নির্দিষ্ট পরিকল্পনা সম্পর্কিত ছিল।

তবে যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা মনে করছেন, ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে আরও কঠোর অবস্থানে নিতে ইসরায়েল কৌশলগতভাবে এই গোয়েন্দা তথ্য সামনে এনে থাকতে পারে। কারণ, ওই সময় ট্রাম্প প্রশাসন যুদ্ধবিরতি বজায় রাখা নাকি নতুন সামরিক অভিযান চালানোর বিষয়ে আলোচনা করছিল।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলের দেওয়া তথ্যের বিস্তারিত প্রকাশ করা হয়নি। এছাড়া সতর্কবার্তা পাওয়ার আগে যুক্তরাষ্ট্র নিজস্বভাবে এমন কোনো নির্দিষ্ট হত্যাচক্রান্তের প্রমাণ পায়নি বলেও উল্লেখ করা হয়েছে।

এদিকে দীর্ঘদিন ধরেই ইরান যুক্তরাষ্ট্রকে জেনারেল কাসেম সোলাইমানি হত্যার জন্য দায়ী করে আসছে এবং প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে আসছে। ট্রাম্পের প্রথম মেয়াদে মার্কিন হামলায় সোলাইমানি নিহত হন।

সম্প্রতি ট্রাম্পও দাবি করেছেন, ইরান তাকে হত্যার চেষ্টা করতে পারে। ন্যাটো সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন, তিনি ইরানের লক্ষ্যবস্তুদের তালিকায় রয়েছেন এবং নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে।

অন্যদিকে সাম্প্রতিক সময়ে ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্পর্কের টানাপোড়েন কিছুটা কমেছে। ইরান ইস্যুতে ভিন্ন অবস্থান থাকলেও দুই নেতা সম্প্রতি টেলিফোনে কথা বলেছেন এবং দুই দেশের মধ্যে সমন্বয় অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র