,

ভেড়ামারায় ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড, নিহত ২

news-image

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারার মহিষাডোরা এলাকায় একটি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে দুজন নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-দৌলতপুর উপজেলার দিঘোলকান্দি গ্রামের শাহাজুদ্দিনের ছেলে সাজুল (৩৫) ও তহিদুলের ছেলে বিজয় (১৫)।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভেড়ামারা ফায়ার স্টেশনের লিডার হুমায়ুন কবীর জানান, লরি থেকে তেল আনলোড করতে গিয়েই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের মহিষাডোরা এলাকার দফাদার ফিলিং স্টেশনে লরি থেকে পেট্রল আনলোড করার সময় হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। বিষয়টি ভেড়ামারা ফায়ার স্টেশনকে জানানো হলে ফায়ার স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তেল কিনতে আসা দুজনের মৃত্যু হয়। তাঁরা রিজার্ভ ট্যাংকের কাছেই দাঁড়িয়ে ছিলেন।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়