,

কচুক্ষেতে পড়েছিল স্কুলছাত্রের মরদেহ, শরীরে উপর্যুপরি ছুরিকাঘাতের চিহ্ন

news-image

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শাজাহানপুরে ফাহিম ফয়সাল শিশির (১৬) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার সাজাপুরের সানবান্ধা বানারশি চড়াপাথারে কচুক্ষেতের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহে উপর্যুপরি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ফাহিম ফয়সাল উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর ফকিরপাড়া গ্রামের শাহাদত হোসেন সাজু ফকিরের ছেলে। সে বনানী সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

ফাহিমের পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে কে বা কারা ফোন করে ফাহিমকে ডেকে নিয়ে যায়। এরপর আর ফিরে আসেনি।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ সকালে এক ব্যক্তি চড়াপাথারে ঘাস কাটতে গিয়ে কচুর জমির ভেতর ফাহিমকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে নিয়ে আসে।

গতকাল সাজাপুর ফুলতলা এলাকায় ফাহিমের সঙ্গে তার বন্ধুদের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে তারা ফাহিমকে মেরে ফেলার হুমকি দেয় বলেও জানিয়েছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। মরদেহে ছুরিকাঘাতের অনেক চিহ্ন রয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটন ও হত্যাকারীদের গ্রেপ্তার করতে জোর চেষ্টা চলছে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়