,

করোনা: রাজশাহী মেডিকেলে ২ জনের মৃত্যু

news-image

রাজশাহী প্রতিনিধি : গেল ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে দুজনের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন- নওগাঁর ভুত্তলিয়া এলাকা তৈবুর রহমান (৯০) ও পাবনার আমিরপুরের সামশুল ইসলাম (৬০)। এদের মধ্যে সামশুল ইসলাম করোনা সংক্রমণে মারা গেছেন। তিন দিন ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। অন্যদিকে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন তৈবুর রহমান। তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ১০ দিন।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন এবং করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে একজন রোগী মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেয়া হয়েছে।

পরিচালক আরও জানান, ২৪ শয্যার রামেক করোনা ইউনিটে সোমবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৬ জন। এদের মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন দুজন। আর করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন একজন। ভর্তি অন্য তিনজন করোনা নেগেটিভ। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন চারজন। গত এক দিনে হাসপাতালে কোনো রোগী ভর্তি নেই।

এর আগে রোববার রাজশাহী মেডিকেল কলেজ আরটিপিসিআর ল্যাবে রাজশাহীর ৩১টি নমুনা পরীক্ষা হয়েছে। করোনা শনাক্তের হার ৩ দশমিক ২৩ শতাংশ।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়