,

নারী যাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় টিটিইকে স্ট্যান্ড রিলিজ

news-image

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : নে নারী যাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে পাবনা ঈশ্বরদী রেলের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) হাসিবুর রহমান হাসিবকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। গত বৃহস্পতিবার তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়ার কথা জানান পাকশী রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন। এর আগে বুধবার ঢাকায় রেলওয়ে সদরদপ্তর হাসিবকে ঈশ্বরদী থেকে রাজশাহীতে রিলিজ করে।

পাকশী বিভাগীয় রেলওয়ে অফিস সূত্র জানায়, গত ৩ আগস্ট ৭২৫ নম্বর আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে খুলনা থেকে ঢাকা যাওয়ার পথে টিকিট যাচাইয়ের সময় এক নারীর শ্লীলতাহানি করার অভিযোগ ওঠে টিটিই হাসিবের বিরুদ্ধে। এ ঘটনায় রেলের সংশ্লিষ্ট বিভাগে লিখিত অভিযোগ দেন ওই যাত্রী। বিষয়টি খতিয়ে দেখে হাসিবকে স্ট্যান্ড রিলিজ করা হয়।

সংশ্লিষ্টরা জানান, ট্রেনটি রাজধানীর এয়ারপোর্ট স্টেশনে পৌঁছালে টিটিই হাসিবকে খুঁজতে থাকেন ওই নারীর স্বজনরা। তবে কোনো বগিতে টিটিই হাসিবকে পাননি তারা। পরে তার মোবাইল নম্বর সংগ্রহ করে তাকে কল করলে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন অভিযুক্ত। ওই ট্রেনের কর্তব্যরত প্রহরী সেলিম বলেন, ‘প্রায় একবছর ধরে ওই নারীকে টিটিই হাসিব উত্যক্ত করে আসছেন বলে শুনেছি। তবে কতটা সত্য, তা বলতে পারবো না।’

এ বিষয়ে টিটিই হাসিবের কাছে জানতে চাইলে তিনি মোবাইল ফোনে বলেন, ট্রেনে কোনো নারী যাত্রীর সঙ্গে অশোভন আচরণের বিষয়ে তিনি জানেন না।

পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার (জিএম) অসীম কুমার তালুকদার বলেন, ‘টিটিই’র হাতে নারী যাত্রীর শ্লীলতাহানির ঘটনাটি শুনেছি। ঘটনাটি তদন্তে কমিটি গঠন করা হয়েছে এবং অভিযুক্তকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘রেল একটি সেবামূলক প্রতিষ্ঠান। এর কর্মকর্তা-কর্মচারীরা যাত্রীদের সঙ্গে অশোভন আচরণ করলে তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়