,

হত্যার ১৪ বছর পর নয়জনের যাবজ্জীবন কারাদণ্ড

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ায় জমি নিয়ে বিরোধে জেরে আব্দুল জব্বার (৬২) নামের এক বৃদ্ধকে হত্যা মামলায় নয় আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে বগুড়ার ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এই রায় ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের ১৪ বছর পর এই রায় ঘোষণা করা হয়। দণ্ডপ্রাপ্ত আসামিদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানার টাকা অনাদায়ে তাদের আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বগুড়া সদর উপজেলার চালিতাবাড়ি নগরকান্দি গ্রামের ইসমাইল হোসেন ওরফে ইউনুছ, তার দুই ছেলে জাকির মিয়া ও মাসুদ মিয়া। এ ছাড়া একই গ্রামের আব্দুল খালেক, ইনতাজ আলী, সুলতান মোল্লা, মানিক মিয়া, আব্দুল গফুর ও আব্দুল গনি। এই নয়জনের মধ্যে মানিক মিয়া ও আব্দুল গফুর পলাতক আছেন।

মামলার বাদী মোহাম্মদ সাজু জানান, নিহত আব্দুল জব্বার তার বড় ভাই। আসামিদের সঙ্গে তাদের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ২০০৮ সালের ২০ জুন দুপুরে শাখারিয়া ইউনিয়নের নুরইল বিল এলাকায় জমি মাপার সময় আসামিরা ধারালো অস্ত্র দিয়ে আব্দুল জব্বারকে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে ১৫ জনের নামে বগুড়া সদর থানায় মামলা করেন। এরপর দীর্ঘ শুনানি শেষে আজ এ রায় ঘোষণা করা হয়।

বগুড়ার সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট নাসিমুল করিম হলি জানান, মামলার ১৫ আসামির মধ্যে নয়জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের দণ্ড দিয়েছেন আদালত। বাকি ছয় আসামিকে বেকসুর খালাসের নির্দেশ দেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়