,

রাজশাহী মেডিকেলে করোনায় আরও ৩ মৃত্যু

news-image

রাজশাহী প্রতিনিধি : গত একদিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও তিনজন মারা গেছেন। শনিবার সকাল ৯টা থেকে রোববার সকাল ৯টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এদের মধ্যে করোনায় একজন এবং উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি জানান, করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে একজন এবং করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে দুজন রোগী মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেয়া হয়েছে।

পরিচালক আরও জানান, ২৪ শয্যার রামেক করোনা ইউনিটে রোববার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৮ জন। এদের মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন একজন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৫ জন। ভর্তি অন্য ২ জন করোনা নেগেটিভ। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন ৩ জন রোগী।

এর আগে শনিবার রাজশাহী মেডিকেল কলেজ আরটিপিসিআর ল্যাবে ৪৪টি নমুনা পরীক্ষায় ৯টিতে করোনা ধরা পড়েছে। করোনা শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ।

মারা যাওয়া এই তিনজন হলেন, রাজশাহী নগরীর মতিহার থানা এলাকার চম্পা বেগম (৪০), বোয়ালিয়া থানা এলাকার রোজলি বেগম (৮২) এবং নাটোরের আব্দুর রাজ্জাক (৬০)। এদের মধ্যে চম্পা বেগম ৭ দিন, রোজলি বেগম ৫ দিন এবং আব্দুর রাজ্জাক ১৩ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়