সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় অসহায় ৫ হাজার পরিবারের মাঝে কোরবানীর গোস্ত বিতরণ

news-image

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের বুগিরসহ আশ-পাশের গ্রামগুলোতে ঈদুল আযহা উপলক্ষে ৫ হাজার দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে প্রায় ৪ কোটি টাকা মূল্যের কোরবানীর গোস্ত ও আর্থিক সহায়তা প্রদান করেন ঢাকার জনৈক ব্যবসায়ী। এ ঘটনায় পুরো কসবা উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জানান এত বড় কোরবানীর আয়োজন এ এলাকায় এটিই প্রথম।

সরেজমিনে দেখা যায়, বুগির গ্রামের বাসিন্দা মুবারক হোসেনের বাড়িতে তার মেয়ের জামাতা ঢাকা ওয়ারীর বাসিন্দা ব্যবসায়ী মো. রাসেদুল হাসান মুকুল প্রায় চার কোটি টাকা মুল্যের ৩৪ টি বিদেশী বড় জাতের গরু ও ৩টি মহিষ কোরবানী করেন। এর মধ্যে পুতুল ও রজব ব্রাদার্স নামে দুটি গরু রয়েছে যার মূল্য ৯০ লক্ষ টাকা। তাছাড়া ব্রাউন কালারের বিরল প্রজাতির একটি মহিষও রয়েছে। তিনি প্রতি পরিবারের মাঝে ৫ কেজি গোস্ত ও নগদ ৫০০ টাকা করে প্রায় ৫ হাজার পরিবারের মধ্যে এসব বিতরণ করেন।

কুরবানীর যাবতীয় কার্যক্রম তিনি নিজ ব্যবস্থাপনায় করেছেন। এদিকে ব্যবসায়ী রাসেদুল হাসান মুকুলের সাথে সাংবাদিকরা কথা বলতে চাইলে এ বিষয়ে তিনি কথা বলতে রাজি হননি। তার শশুর মুবারক হোসেন জানান, তার জামাতা ইসলামের শরিয়াহ মোতাবেক দুঃস্থ ও অসহায় পরিবারকে সহায়তা করছেন, নিজের নামের জন্য করেননি। তাই তিনি নাম প্রকাশ করতে রাজি নন।

এ জাতীয় আরও খবর

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস