,

কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে দুজনের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক,সাতক্ষীরা : সাতক্ষীরার আশাশুনি উপজেলায় কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে ঘেরের দুই কর্মচারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন একটি ঘেরে এ ঘটনা ঘটে। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা হলেন- উপজেলার শোভনালী ইউনিয়নের বৈকরঝটি গ্রামের শামীম (৩৫) এবং আশাশুনি সদর ইউনিয়নের শ্রীকলস গ্রামের আলম গাজী (২৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোসলের পর ভেজা কাপড় শুকাতে গিয়ে পাশে ঝুলে থাকা বৈদ্যুতিক আউট লাইনের তারে হাত লাগলে বিদ্যুতায়িত হন শামীম হোসেন। এ সময় তাকে বাঁচাতে আলম গাজী এগিয়ে এলে তিনি বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে লাশ উদ্ধার করেন।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়