,

গরুর পা দিয়ে সুস্বাদু নেহারি

news-image

নিউজ ডেস্ক : আসছে কোরবানির ঈদ। মজাদার সব খাবারের তালিকায় নেহারি একটি বিশেষ খাবার। অনেকেই নেহারি খেতে ভালোবাসেন। অনেকেই এটি তৈরির রেসিপি জানেন না। তাই চলুন জেনে নেওয়া যাক, কিভাবে রান্না করবেন গরুর নেহারি।

উপকরণ

# গরুর পা ৬ ইঞ্চি টুকরা করে কাটা ৭/৮ খণ্ড

# পানি ৮ লিটার

# হলুদ গুঁড়া- সামান্য

# লবন- স্বাদমতো

# আদা বাটা – ১ টেবিল চামচ

# রসুন বাটা – ১ টেবিল চামচ

# পেঁয়াজ কুচি- বড় এক কাপ

# তেজপাতা- ৪টা

# দারুচিনি ছোট- ৪/৫ টুকরা

# এলাচ- ৪/৫টা

# গোলমরিচের গুঁড়া- ১/২ চা চামচ

# শুকনা মরিচের গুঁড়া- ১ চা চামচ

# কাঁচা মরিচ ফালি- ৩/৪টা
প্রণালি

গরুর পায়ের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিন। এবার হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে চুলায় বসিয়ে দিন। মাঝারি আঁচে সিদ্ধ করুন তিন থেকে চার ঘণ্টা। পানি কমে এলে আঁচ কমিয়ে দিন। এবার এতে একে একে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, দারুচিনি, এলাচি, তেজপাতা, শুকনো মরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাঁচা মরিচ দিয়ে দিন।

এবার আঁচে বসিয়ে রাখুন আরও ৩/৪ ঘণ্টা। হাঁড়ে লেগে থাকা মাংস সেদ্ধ হলো কিনা দেখুন। পানি বেশি টেনে গেলে গরম পানি মিশিয়ে আবারও ফুটতে দিন। সব মসলা গলে গেলে, সুগন্ধ বের হলে নামিয়ে নিন। চালের রুটি, পরোটা বা তন্দুরি রুটির সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু নেহারি।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু