,

বিফ পাস্তা

news-image

বিকালে সবাই কম বেশি নাস্তা খেতে পছন্দ করেন। অথবা ছেলে মেয়েদের বিকালের নাস্তায় কি দিবেন সেটা নিয়েও চিন্তিত থাকেন। আবার মেহমান আসলে কম ঝামেলায় ভালো কি নাস্তা পরিবেশন করবেন তা নিয়েও ভাবনা থাকে অনেকের। তাই কম সময়ে নাস্তার জন্য বানিয়ে ফেলতে পারেন মজাদার ও সুস্বাদু বিফ পাস্তা। আসুন জেনে নেই এর প্রস্তুত প্রণালী-

উপকরণঃ পাস্তা, ডিম, লবণ, সয়া সস, টমেটো সস, ১ টি গাজর কুঁচি , ১ চামচ আদা ও রসুন বাটা, ৩ কাপ গরুর মাংস কুঁচি করে কাটা ১/২ কাপ পেঁয়াজ কুঁচি, সামান্য জিরা, হলুদ, মরিচ ও ধনিয়া গুড়া।

প্রস্তুত প্রণালীঃ

# প্রথমে পাস্তা ভালো করে পানি দিয়ে ধুয়ে সেদ্ধ করে নিন। সেদ্ধ করার সময় সামান্য একটু লবন ও পাস্তার প্যাকেটে থাকা পাস্তা মশলা দিয়ে দিন। খেয়াল রাখুন যাতে পাস্তা বেশি নরম না হয়ে যায়। পাস্তা সেদ্ধ হয়ে গেলে পানি ছেকে একটি জালিতে বিছিয়ে ঠান্ডা হতে দিন।

# ১ টি অথবা ২ টি ডিম নিয়ে তেলে ভেঁজে ঝুড়ি করে বাটিতে উঠিয়ে রাখুন।

# এবার একটি কড়াইয়ে তেল গরম করে এতে পেঁয়াজ কুঁচি, আদা রসুন বাটা, লবন, সামান্য জিরা, হলুদ, মরিচ ও ধনিয়া গুড়া দিয়ে মশলা ভালো ভাবে কষিয়ে নিন। খেয়াল রাখবেন মশলা যাতে পুড়ে না যায়। এরপর এতে গরুর মাংস দিয়ে ভালো ভাবে কষিয়ে রান্না করুন। পানির প্রয়োজন হলে সামান্য পানি দিয়ে সেদ্ধ করুন। তবে বেশি পানি দেয়ার প্রয়োজন নেই। যতটুকু প্রয়োজন সেদ্ধ করার জন্য ততটুক পানি ব্যবহার করুন।

# মাংস সেদ্ধ হয়ে গেলে এতে গাজর কুঁচি দিয়ে দিন।এরপর ভালো ভাবে আবার কষিয়ে নিন।

# এরপর সামান্য একটু সোয়া সস এবং টমেটোর সস দিয়ে ২ মিনিট রান্না করুন।

# বাড়তি স্বাদ আনার জন্য বাজারে পাওয়া যায় ম্যাজিক মশলা সেটা এক প্যাকেট ছিটিয়ে দিতে পারেন।

# এরপর পাস্তা গুলো মাংসের মধ্যে দিয়ে ভালো করে ৫ মিনিট রান্না করুন।

# এরপর ঝুড়ি করা ডিম দিয়ে মিশিয়ে নিন।
ব্যস এভাবেই খুব সহজেই তৈরি নিতে পারেন বিকালের আনন্দ উপভোগ করার মতো মজাদার ও সুস্বাদু বিফ পাস্তা।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু