,

অকালে চুল পাকা রোধ করে যেসব খাবার

news-image

কম বয়সেই অনেকের চুল পেকে যায়। স্কুল, কলেজগামী ছাত্রদেরও চুল পাকা দেখা যায়। দীর্ঘদিন ধরে চলা হজমের সমস্যা বা লিভারের সমস্যা থাকলে অকালে চুলে পাক ধরে, কখনও ভিটামিন আর খনিজের অভাবে এমনটা হয়। কিন্তু কারণ যাই হোক না কেন, অসময়ে মাথার চুল পাকা কেউ-ই পছন্দ করেন না।

তবে পুষ্টিবিদরা বলছেন, দৈনন্দিন খাদ্য তালিকায় কয়েকটি বিশেষ খাবার-দাবার রাখতে পারলে সহজেই অকালে চুল পেকে যাওয়ার সমস্যা থেকে রেহাই পাওয়া সম্ভব।

অকালে চুল পেকে যাওয়া ঠেকাতে খাবার তালিকায় রাখুন এই খাবারগুলিঃ

বাদাম: আখরোটে, আমন্ড বা যে কোন ধরনের বাদামেই রয়েছে প্রচুর পরিমাণে কপার, যা চুলের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। অকালে চুল পাকার সমস্যা ঠেকাতে বাদামের তেলও মাথায় মাখাতে পারেন। তাতে উপকার পাবেন।

সবুজ শাক-সবজি: যে কোন সবুজ সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ফোলিক অ্যাসিড, যা চুলের স্বাস্থ্য রক্ষার পাশাপাশি অকালে চুল পাকার সমস্যা ঠেকাতেও সাহায্য করে।

ছোলা: ছোলায় রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি-৯ বা ফোলিক অ্যাসিড। তাই অকালে চুল পেকে যাওয়া ঠেকাতে প্রতিদিন ছোলা খাওয়ার অভ্যাস করুন।

মুরগীর মাংস: মুরগীর মাংসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি-১২ আর ফোলিক অ্যাসিড, যা অকালে চুল পেকে যাওয়ার সমস্যা ঠেকাতে সাহায্য করে।

লিভার বা মেটে: খাসির লিভার বা মেটেতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি-১২, যা অকালে চুলে পাক ধরা ঠেকাতে সাহায্য করে।

চিংড়ি: অকালে চুলে পাক ধরার সমস্যা ঠেকাতে খাবার মেন্যুতে রাখুন চিংড়ি। চিংড়িতে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক, যা চুলের গোড়ার রঞ্জক ধরে রেখে অকালে চুল পাকার সমস্যা রোধে সাহায্য করে।

স্যামন মাছ: এই মাছে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, যা চুলের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী!

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু