,

আরডিএ প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির মামলা

news-image

রাজশাহী ব্যুরো : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) এক সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার দুপুরে দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন বাদি হয়ে দুর্নীতি দমন আইনে মামলা দায়ের করেন। মামলাটি দায়েরের পরপরই পরবর্তী আইনানুগ পদক্ষেপের জন্য দুদক থেকে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।

দুদকের মামলা সূত্রে জানা যায়, শেখ কামরুজ্জামান নামে আরডিএ’র সহকারী প্রকৌশলী অবৈধভাবে বিপুল সম্পদের মালিক হওয়ার একটি অভিযোগ দুদক কার্যালয়ে যায়। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১৭ সালে দুদক প্রাথমিক অনুসন্ধান শুরু করে। পরে শেখ কামরুজ্জামানকে তার সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ হয়। একাধিকবার তাকে দুদক কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। শেষে তিনি তার সম্পদ বিবরণী দাখিল করেন। দুদক থেকে তার দাখিলকৃত সম্পদ বিবরণীর সত্যতা নিরূপনে গ্রামের বাড়ি কুষ্টিয়া ও বর্তমান নিবাস রাজশাহীতে মাঠ-পর্যায়ে ব্যাপক অনুসন্ধান পরিচালনা করা হয়।

দুদক সূত্রমতে, শেখ কামরুজ্জামানের আয়ের সঙ্গে অর্জিত সম্পদের ব্যাপক অসামঞ্জষ্য পাওয়া যায়। অনুসন্ধান শেষে তার জ্ঞাত আয় বহির্ভুত ৭৬ লাখ ৫০ হাজার ৬৮৬ টাকার সম্পদ পাওয়া যায়। দীর্ঘ অনুসন্ধান শেষে স¤প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে শেখ কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত ও অনুমোদন প্রদান করা হয়। সে মোতাবেক আজ দুদক শেখ কামরুজ্জামানের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

দুদক সূত্রে আরও জানা যায়, শেখ কামরুজ্জামান বর্তমানে রাজশাহী মহানগরীর পবা নতুনপাড়া এলাকায় বাড়ি নির্মাণ করে বসবাস করেন। তবে কুষ্টিয়া জেলার বারখাদা এলাকায় তার স্থায়ী নিবাস। অভিযোগে আরও জানা গেছে, শেখ কামরুজ্জামান কুষ্টিয়া এলাকাতেও বিপুল সম্পদ করেছেন। আবার রাজশাহী মহানগরী ও পবা এলাকায় জমি বাড়ি ও পুকুর জলাশয় কিনেছেন। যা তার বর্তমান জ্ঞাত আয়ের সঙ্গে পুরোপুরি অসঙ্গতিপুর্ণ।

আরডিএ’র একাধিক সূত্র জানায়, শেখ কামরুজ্জামান সহকারী প্রকৌশলী হিসেবে আরডিএতে যোগদান করলেও পরবর্তীতে তিনি এষ্টেট অফিসারের দায়িত্ব পালন করেন। এই সময়ে দোকান ও প্লট বরাদ্দে ব্যাপক দুর্নীতি করেন। এভাবেই সে বিপুল অবৈধ সম্পদের মালিক হন।

দুদকের রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন বলেন, অবৈধ সম্পদের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলাটি মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে|

এ ব্যাপারে জানতে অভিযুক্ত শেখ কামরুজ্জামানের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়