,

সাড়ে ৪ বছর ধরে শিকলে বন্দী নীলফামারীর মশিউর

news-image

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে সাড়ে চার বছর ধরে পায়ে শিকলে বন্দী মশিউর রহমান (২২) নামের এক যুবক। তিনি নীলফামারী সদরের রামনগর ইউনিয়নের বাহালীপাড়া মাস্টার পাড়া গ্রামের সালেহ উদ্দিন ওরফে টন্না মামুদের ছেলে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে মশিউর দ্বিতীয়। এর মধ্যে বড় বোনের বিবাহ হয়ে গেছে।

পরিবার জানিয়েছে, শিশুকাল থেকে ভালোই ছিল মশিউর রহমান। হঠাৎ সাড়ে চার বছর আগে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। তখন সামনে যা পেতেন তাই ভাঙচুর করতেন এবং পরিবারের লোকদের মারধর করতেন। এছাড়াও মাঝে মধ্যে বাড়ি থেকে পালিয়ে যেতেন। এ কারণে বাড়িতে পায়ে শিকল বেঁধে রাখেন তারা।

বাবা টন্না মামুদ বলেন, পরের জমিত কাম করিয়া দিন মিলি দিন খাঁও। কোন রকমে খায়া না খায়া সংসার চলে হামার। হামরা ছেলের চিকিৎসা করিবার টাকা কোনঠে পামো। সাড়ে চার বছর থাকি মোর বেটার বন্দী জীবন কাটছে। কিন্তু আইজ পর্যন্ত কোনো সরকারি কিংবা বেসরকারি ভাতা পাওনি। চেয়ারম্যান মেম্বারের পিছনোত ঘুরতে ঘুরতে জীবন শেষ, তবুও কোনদিন মোক চিকিৎসা করিবার সাহায্য দেয় নাই।

এ ব্যাপারে মা ছেরাতন বেগম বলেন, হঠাৎ যাদুধন মোর মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে। স্থানীয় হাসপাতালোত চিকিৎস করছু ভালো হয়নি। উন্নত চিকিৎসার কইরলে মোর বেটা ভালো হইবে, কিন্তু টাকার অভাব, টাকা নাই, কাহয় সাহায্যে করে না, কেং করিয়া বেটার চিকিৎসা করিম।

স্থানীয় বাসিন্দা মমেদুল ইসলাম ও জোবাইদুল জানান, মশিউরের বাবার নিজের বাড়ি ভিটা ছাড়া কিছুই নেই। অন্যের বাড়িতে কাজ করে যা পান তাই দিয়ে কোন রকমে ছেলেমেয়ের মুখে খাবার তুলে দেন। সাড়ে চার বছর আগে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন মশিউর। স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েও সুস্থ হয়নি, পরিবারের টাকা না থাকায় ছেলেটি চিকিৎসার অভাবে ভালো হচ্ছে না। অস্বাভাবিক আচরণের কারণে পায়ে শিকল বেঁধে রাখেন পরিবারের লোকজন।

জানতে চাইলে নীলফামারী সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. এমদাদুল হক প্রামানিক বলেন, ‘বিষয়টি আমাদের জানা নেই। তবে তার পরিবারের পক্ষে আবেদন করা হলে তদন্ত পূর্বক তার চিকিৎসা ও ভাতা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য