,

বজ্রপাতে মাঠেই পুড়লো কৃষকের ধান

news-image

জেলা প্রতিনিধি : ঝিনাইদহে বজ্রপাতে তৈয়বুর রহমান নামের এক কৃষকের ৩০ শতক জমির ধান পুড়ে গেছে। শনিবার (২১ মে) ভোরে সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে মেঘ দেখে জমিতে কেটে রাখা ধান এক জায়গায় জড়ো করে গুছিয়ে রেখেছিলেন কৃষক তৈয়বুর। শনিবার সকালে ঝড় বৃষ্টির সঙ্গে শুরু হওয়া বজ্রপাতে ওই ধানের স্তূপে আগুন লেগে যায়। এতে সব ধান পুড়ে ছাই হয়ে যায়।

কৃষক তৈয়বুর রহমান বলেন, সকালে বৃষ্টির সঙ্গে শুরু হয় বজ্রপাত। হঠাৎ কেউ একজন আমাকে খবর দেয় আমার ধানে বাজ পড়ে আগুন লেগেছে। আমি ও পরিবারের লোকজন মাঠে গিয়ে দেখি বেশিরভাগ ধান পুড়ে ছাই হয়ে গেছে। এলাকাবাসীর সহযোগিতায় আগুন নেভানো হয়।

একই গ্রামের কৃষক হিরন বিশ্বাস বলেন, বৃষ্টি থামার পর আমি মাঠে যাই। এ সময় কৃষক তৈয়বুরের জড়ো করা ধানে আগুন জ্বলতে দেখি। চিৎকার চেঁচামেচি করলে এলাকার লোকজন জড়ো হয়। সবার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হলেও ধান পুড়ে গেছে।

স্থানীয় ইউপি সদস্য জাহিদুল ইসলাম বলেন, বাইরে থাকায় বিষয়টি আমার জানা ছিল না। আমি মাত্র জানলাম। ভুক্তভোগী কৃষকের খোঁজ নিবো।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়