,

ওষুধ খাইয়ে স্বামীকে ঘুম পারান স্ত্রী, গলাটিপে হত্যা করেন পরকীয়া প্রেমিক

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : স্বামী মনিরুল হককে হত্যার ঘটনায় স্ত্রী মোছা. মুক্তি খাতুন ও তার পরকীয়া প্রেমিক মো. সাইদুল ইসলাম তুষার ওরফে তুহিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন সিরাজগঞ্জের আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, ঘটনার দুই মাস আগে জেলার শাহজাদপুর উপজেলার শক্তিপুর গ্রামের মোছা. মুক্তি খাতুনের (২২) সঙ্গে একই উপজেলার বাড়াবিল উত্তরপাড়া গ্রামের মনিরুল হকের বিয়ে হয়। বিয়ের আগে থেকেই আসামি সাইদুল ইসলাম তুষার (২৩) ওরফে তুহিনের সঙ্গে মুক্তি খাতুনের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পরও তারা প্রেমের সম্পর্ক চালিয়ে যান। তাদের সেই প্রেমে মনিরুল হককে বাধা মনে করেই হত্যার পরিকল্পনা করা হয়।

পরিকল্পনা অনুযায়ী ঈদুল ফিতর উপলক্ষে ২০১৯ সালের ৩ জুন স্বামীকে নিয়ে দাদার বাড়ি শক্তিপুর গ্রামে বেড়াতে যান মুক্তি খাতুন। রাতে ওষুধ খাইয়ে মনিরুল হককে ঘুম পাড়িয়ে দেন মুক্তি খাতুন। পরে মুক্তি খাতুন ঘরের দরজা খোলা রাখেন। পরকীয়া প্রেমিক তুহিন রাত ১২টার পরে মুক্তি খাতুনের ঘরে প্রবেশ করে দুজনে মিলে মনিরুল হককে গলাটিপে হত্যা করেন।

এ ঘটনায় মনিরুল হকের বাবা জেলহক প্রামানিক শাহজাদপুর থানায় মামলা করেন। সেই মামলায় ১১ জনের সাক্ষ্যে অভিযোগ প্রমাণ হওয়ায় মুক্তি খাতুন ও তুহিনকে মৃত্যুদণ্ড দেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুর রহমান এবং আসামিপক্ষে ছিলেন মো. আব্দুর রাজ্জাক।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়