,

সাতক্ষীরায় বিএসএফের ছিনতাই হওয়া সেই অস্ত্র উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক,সাতক্ষীরা : সাতক্ষীরার ভোমরা সীমান্তের বিপরীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সীমান্তবর্তী আলীপুর ইউনিয়নের ঢালীপাড়া থেকে অস্ত্রসহ রানা নামে এক তরুণকে আটক করে স্থানীয়রা। পরে বিজিবি খবর পেয়ে অস্ত্রসহ রানাকে আটক করে নিয়ে যায়।

আটক রানা সদর উপজেলার নারায়ানজোল গ্রামের মৃত আশরাফুল ইসলামের ছেলে। তিনি পেশায় দিনমজুর।

স্থানীয়দের হাতে আটকের পর রানা জানায়, পাটকেলঘাটা এলাকার বাসিন্দা (বর্তমানে ভোমরা এলাকায় বসবাস করেন) আজহারুল ইসলাম, ইমরান ও জুলফিকার অস্ত্রটি তার কাছে দিয়েছে। অস্ত্রটি শহরের লেকভিউ এলাকায় একটি মাছের ঘেরে পৌঁছে দেওয়ার কথা ছিল। বিনিময়ে তারা তাকে এক হাজার টাকা দিয়েছে।

অস্ত্রটি বিএসএফের কাছ থেকে ছিনতাই করা তা তিনি জানতেন না বলে জানান রানা।

অস্ত্রটি উদ্ধারের পর সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আল মাহমুদ জানান, ‌‘বিষয়টি খুবই স্পর্শকাতর। আমরা এ নিয়ে কাজ করছি। বিস্তারিত পরে জানানো হবে।’

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়