,

বেনাপোলে ট্রান্সপোর্ট এজেন্সির ধর্মঘট প্রত্যাহার

news-image

নিউজ ডেস্ক : দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে পর্যাপ্ত ক্রেন ও ফর্কলিফ্টের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছিল বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি। তবে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যৌথ আলোচনার ভিত্তিতে ৫টি শর্তে এই ধর্মঘট প্রত্যাহার করে নেন তারা।

শর্তগুলো হলো-

১.বন্দর কর্তৃপক্ষ আগামী ৩১ মে’র মধ্যে ৩টি ক্রেন ও ৩টি ফর্কলিফট বন্দরে সংযুক্ত করবে।

২. অদক্ষ ক্রেন ও ফর্কলিফট চালক পরিবর্তন করে বন্দর কর্তৃপক্ষ ৩১ মে’র মধ্যে দক্ষ চালক নিয়োগ দেবে।

৩. প্রত্যেক চালককে সকাল ৯টার মধ্যে কর্মস্থলে যোগদান নিশ্চিত করবে।

৪. বিকেল ৩টার মধ্যে পণ্য লোড-আনলোডের জন্য সিরিয়াল গ্রহণ করবে এবং সিরিয়াল অনুযায়ী বিরতিহীনভাবে কাজ করবে।

৫. বন্দর কর্তৃপক্ষ আগামী ১৬ জুলাইয়ের মধ্যে বন্দরে চাহিদা অনুযায়ী ক্রেন ও ফর্কলিফট সংযুক্ত করবে।
আগামী ১৬ জুলাইয়ের মধ্যে শর্তগুলো যথাযথভাবে পূরণ না করলে পরবর্তীতে সমিতির পক্ষ থেকে কঠোর নির্দেশনা ঘোষণা করা হবে বলে জানান বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দীন গাজি।

এদিকে বেনাপোল বন্দরের উপ পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, আগামী ১৫ দিনের মধ্যে ৩টি নতুন ক্রেন ও ৩টি ফর্কলিফট বন্দরে সংযোজন করা হবে। আগামী এক মাসের মধ্যে পুরোনো ক্রেন ও ফর্কলিফটগুলো পরিবর্তন করে সব নতুন ক্রেন ফর্কলিফট পণ্য ওঠানো-নামানোর জন্য দেয়া হবে এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আশা করছি নির্দিষ্ট সময়ের মধ্যে এ কাজ সম্পন্ন হবে। মঙ্গলবার সকাল থেকে ট্রান্সপোর্ট মালিক সমিতি পণ্য লোড-আনলোড শুরু করেছে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়