,

যশোরে বাবার হাতে ছেলে খুন

news-image

যশোর প্রতিনিধি : যশোরে এক বাবার বিরুদ্ধে তার কিশোর ছেলেকে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ অভিযুক্ত নুরুল ইসলামকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের চাঁদপাড়ার পূর্বপাড়ায় রুহুল আমিনকে (১৪) শ্বাসরোধ ও বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করেছে তার বাবা নুরুল ইসলাম। ঘটনার পর স্থানীয়রা নুরুল ইসলামকে ধরে পুলিশে সোর্পদ করে।

নিহতের শরীরে বিদ্যুৎস্পৃষ্টের চিহ্নও রয়েছে। পুলিশ সোমবার মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।

আটক নুরুল পুলিশের কাছে ছেলেকে হত্যার কথা স্বীকার করেছেন। তবে নুরুল ইসলাম মাঝে মধ্যে মানসিক সমস্যায় ভোগেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

চাঁদপাড়ার ইউপি সদস্য আক্তার হোসেন জানান, নুরুল ইসলামের দুই ছেলে এক মেয়ে। মেয়ে শ্বশুরবাড়িতে আছেন। আর তার স্ত্রী সান্ত্বনা গেছেন বাবার বাড়িতে। ছোট ছেলে স্থানীয় মাদ্রাসায় থেকে পড়াশুনা করে।

রোববার দিবাগত রাতে নুরুল ইসলাম ও তার বড় ছেলে লেদ শ্রমিক রুহুল আমিন (১৪) বাড়িতে ছিলেন। রাতের কোনো এক সময় রুহুল আমিনকে হত্যা করে ঘরের মধ্যে রেখে ফেলে রাখে তার পিতা। ঘটনাটি জানতে পেরে স্থানীয়রা সোমবার ভোরে তার বাড়িতে আসেন। এ সময় শ্বাসরোধে ও বিদুৎস্পৃষ্টে তার ছেলেকে হত্যা করেছেন বলে জানা নুরুল ইসলাম। তখনই বিষয়টি পুলিশকে জানানো হয়।

এরপর কোতোয়ালি থানার এসআই ফজলুর রহমান ও সদরের চাঁদপাড়া পুলিশ ক্যাম্পের এস আই আব্দুর রহমান ঘটনাস্থলে গিয়ে রুহুল আমিনের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠান। একইসাথে পিতা নুরুল ইসলামকে আটক করেন।

হত্যাকাণ্ডের পর মানসিক ভারসাম্য হারানো অভিযুক্ত নুরুল ইসলাম বলেন, নিজের জমি বিক্রি করে ৪১ লাখ টাকা পরিবারকে দিয়েছি। আমি এখন আর পরিশ্রম করতে পারি না। স্ত্রী সন্তান ছেলে মেয়ে আমাকে আর চায় না। এরা সবাই মিলে আমাকে সবসময় ঠিকমত খেতে দিতো না। উঠতে বসতে তারা আমাকে অমানসিক নির্যাতন চালাতো। তাই প্রথমে আমার ছেলেকে হত্যা না করে কোনো উপায় ছিলো না।

ঘটনাস্থলে গিয়ে কোতোয়ালি থানার এসআই ফজলুর রহমান জানান, আটক নুরুল ইসলাম তার ছেলেকে শ্বাসরোধে হত্যা করেছে বলে স্বীকার করেছেন। নিহতের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং বিদ্যুৎস্পৃষ্টের আলামত রয়েছে। ময়না তদন্তের রির্পোর্ট না পাওয়া পযন্ত আর কিছু বলা যাবে না।

স্থানীয়রা জানায়, নুরুল ইসলামের অনেক সম্পত্তি ছিল। তিনি তার অধিকাংশ সম্পত্তি বিক্রি করে দিয়েছেন। কয়েক বছর আগে কিছু সম্পত্তি দুই ছেলের নামে লিখে দিতে বাধ্য হয়েছেন। এরপর থেকে তার ছেলেকে হত্যা করবেন বলে হুমকি দিয়ে আসছিলেন।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, পারিবারিক কলেহের জের ধরে নুরুল ইসলাম তার ছেলে রুহুল আমিনকে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জেনেছি।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়