,

ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ইউপি সদস্যসহ নিহত ৩

news-image

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বিরল উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী ইউপি সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের রঘুনাথপুর চেয়ারম্যান মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিরল থানার ওসি ফখরুল ইসলাম।

নিহতরা হলেন-ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ভাংবাড়ী গ্রামের সাদ বিন ওসমান (২৪), একই গ্রামের তামিম ইসলাম (২৫) এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়নের ছোট বালিহারা গ্রামের রাকিব হাসান চৌধুরী (৪৪)। তিনি ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, রাতে একটি প্রাইভেট কারে চালক রিয়াজুল ইসলাম, ওসমান, তার মা জরিনা বেগম ও তামিম দিনাজপুর শহর থেকে রানীশংকৈলের ভাংবাড়ী গ্রামে যাচ্ছিলেন। বিরলের রঘুনাথপুর চেয়ারম্যান মোড়ে আসলে গাড়ির তেল ফুরিয়ে যায়। পরে ওসমান ও তামিম সেখান থেকে দেড় কিলোমিটার দূরে একটি পাম্প থেকে তেল কিনে কোনো যানবাহন না পেয়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ইউপি সদস্য রাকিব মোটরসাইকেল নিয়ে মঙ্গলপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পরে মোটরসাইকেলে ওসমান ও তামিমকে নিয়ে রঘুনাথপুর চেয়ারম্যান মোড়ে নামানোর জন্য রওনা দেন রাকিব। গন্তব্যের কাছাকাছি আসার পর পেছন থেকে ধানবোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি ফখরুল। তিনি এও জানান, এ ঘটনায় মঙ্গলপুর পুলিশ তদন্ত কেন্দ্রে অপমৃত্যুর মামলা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি