,

রাবিতে ছাত্রলীগ নেতাকে শারীরিকভাবে লাঞ্ছিত

news-image

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শাহ্ মখদুম হলের সভাপতি তাজবীউল হাসান অপূর্বকে শারীরিক ভাবে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে একই হলের ছাত্রলীগের নেতা-কর্মীর বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন শাহ মখদুম হলের সহসভাপতি মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক রাজ ও ছাত্রলীগের কর্মী অপু। অভিযুক্ত ও ভুক্তভোগীরা রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর অনুসারী বলে জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে হলের একজন আবাসিক শিক্ষার্থী বলেন, হলের সিট নিয়ে অপূর্ব ও রাজের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাজ চড়াও হয়ে অপূর্বকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ সময় মামুন ও অপুও রাজের পক্ষে ছিলেন।

এ বিষয়ে অভিযুক্ত রাজ বলেন, ‘সেভাবে কোনো কিছুই ঘটেনি। আমাদের মধ্যে একটা বিষয় নিয়ে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল মাত্র।’

ভুক্তভোগী অপূর্ব বলেন, ‘তেমন কিছুই নয়, তবে হলে হাটাহাটি নিয়ে রাজ একটু খারাপ ব্যবহার করেছিল। পরে অবশ্য সে ক্ষমা চেয়েছে। এ ছাড়া রাজ একটু উগ্র মেজাজের ছেলে।’

শারীরিকভাবে লাঞ্ছিতের বিষয়টি অস্বীকার করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘তেমন কিছুই হয়নি।তাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। আমি দুই পক্ষের সঙ্গেই কথা বলেছি।’

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়