,

কাউন্সিলরের গুদামে ৫ হাজার লিটার সয়াবিন তেল

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ার কাহালুতে তিনটি গুদাম থেকে পাঁচ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। সেই সঙ্গে বিপুল পরিমাণ তেল মজুদ রাখার দায়ে ব্যবসায়ী ও কাহালু পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরিফুল ইসলাম আরিফকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

আজ বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এ অভিযান পরিচালনা করেন।

ইফতেখারুল আলম রিজভী বলেন, অবৈধভাবে তেল মজুদ রেখে বেশি দামে বিক্রি করা হচ্ছিল। কাহালু পৌরবাজারে তিনটি গুদাম থেকে ৫ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। তেল মজুদ রাখা তিনটি গুদামই পৌর কাউন্সিলর আরিফের। জব্দ করা তেল আগের দাম ১৬০ টাকা লিটার হিসেবে ভোক্তাদের মাঝে বিক্রির নির্দেশনা দিয়ে তাৎক্ষণিকভাবে হ্যান্ডমাইকে প্রচার করা হয়। মাইকিং করার পর তেল কিনতে আসা জনসাধারণের দীর্ঘ লাইন দেখা গেছে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়