,

ঢাবি শিক্ষক সমিতি নির্বাচন : নীল দল বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী

news-image

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি কার্যকর পরিষদ নির্বাচন ২০২১-এ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল।

এবারের নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল করোনার কারণে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নেয়ায় তারা মনোনয়নই জমা দেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে নীল দল।

রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. জাকির হোসেন ভূঁইয়া নির্বাচনের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করে।

এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কার্যকর পরিষদ নির্বাচন ২০২১-এর তফসিল অনুসারে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ও সময় ছিল ২০ ডিসেম্বর সন্ধ্যা ৭টা পর্যন্ত। ঘোষিত সময়ে মধ্যে কোনো প্রার্থী তার মনোনয়ন প্রত্যাহার করেননি। এ অবস্থায় নির্বাচনের তফসিল অনুসারে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হল।

নীল দল বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে কিনা- জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. জাকির হোসেন ভূঁইয়া যুগান্তরকে বলেন, যেহেতু অন্য কোনো প্যানেল মনোনয়ন জমা দেয়নি, তাই নীল দলই বেসরকারিভাবে জয়ী। এখন এটা ২১ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে যে কোনো একদিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন নির্বাচন কমিশনার।

নীল দলের প্যানেলের প্রার্থীদের চূড়ান্ত তালিকায় সভাপতি পদে আছেন আইন বিভাগের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক পুষ্টি ও খাদ্য ইন্সটিটিউটের অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, কোষাধ্যক্ষ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মো. আকরাম হোসেন, সহসভাপতি পদে অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান, যুগ্ম-সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আবদুর রহিম।

সদস্য পদে অধ্যাপক ড. জিয়া রহমান, অধ্যাপক ড. এজেএম শফিউল আলম ভূঁইয়া, অধ্যাপক ড. সাদেকা হালিম, অধ্যাপক ড. ইসতিয়াক এম সৈয়দ, অধ্যাপক ড. কেএম সাইফুল ইসলাম খান, অধ্যাপক ড. মো. আমজাদ আলী, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, অধ্যাপক ড. মুহাম্মাদ আবদুল মঈন, অধ্যাপক ড. আবু সারা শামসুর রউফ ও অধ্যাপক নিসার হোসেন।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু