,

রোববার বাকৃবি যাচ্ছেন রাষ্ট্রপতি

news-image

ময়মনসিংহ ব্যুরো : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সাফল্য ও গৌরবের ৫৭ বছর উদযাপন করবে রোববার। এ উপলক্ষ্যে বাকৃবিতে আসছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এসময় দেশের প্রথম হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের ভিত্তি প্রস্তরও স্থাপন করবেন রাষ্ট্রপতি। শনিবার এক সংবাদ সম্মেলনে এ উপলক্ষ্যে বিস্তারিত কর্মসূচির কথা জানিয়েছেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্য সচিব কৃষিবিদ বদিউজ্জামান বাদশা।

তিনি জানান, রোববার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু স্মৃতি চত্বরে মূল অনুষ্ঠান শুরু হবে। প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি আসন গ্রহণ করার পর ‘বিশ্ববিদ্যালয়ের সাফল্য ও গৌরবের ৫৭ বছর’ শীর্ষক ভিডিও চিত্র প্রদর্শন করা হবে। বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন উপ উপাচার্য অধ্যাপক ড. জসিমউদ্দিন খান। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এমিরেটাস অধ্যাপক ড. এম এ সাত্তার মন্ডল। এছাড়াও অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, বাকৃবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষিবিদ ড. মো. আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক কৃষিবিদ আব্দুল মান্নান প্রমুখ।

দুপুর সাড়ে তিনটার দিকে বাকৃবির হেলিপ্যাডে একটি প্রযুক্তি মেলার উদ্বোধন করবেন রাষ্ট্রপতি। এতে গত ৫৭ বছরে বাকৃবি ও বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি পণ্য থাকবে। মেলা প্রদর্শন শেষে দেশের প্রথম হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

পরে সন্ধ্যা ৭টার দিকে অ্যালামনাই সদস্যদের জন্য থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান গাইবেন আইয়ুব বাচ্চু, রেজওয়ানা চেীধুরী বন্যা, নিশিতা বড়ূয়া প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর