,

হজযাত্রীর পাসপোর্টে মক্কা ও মদিনার বাসার ঠিকানা থাকতে হবে

news-image

নিজস্ব প্রতিবেদক: এবছর থেকে হজযাত্রীদের জন্য তাদের পাসপোর্টে মক্কা ও মদিনার বাসার ঠিকানার স্টিকার সংযোজন বাধ্যতামূলক করেছে সৌদি সরকার।

বিষয়টি জানিয়ে রাজধানীর আশকোনা হজ অফিসের পরিচালক মো. সাইফুল ইসলাম এক জরুরি বিজ্ঞপ্তি পাঠিয়েছেন সংশ্লিষ্টদের কাছে।

এতে বলা হয়, সৌদি সরকার মক্কা ও মদিনার বাসার ঠিকানা সংযোজন বাধ্যতামূলক করায়, কোনও অবস্থাতেই পাসপোর্টে মক্কা ও মদিনার বাসার ঠিকানা সম্বলিত স্টিকার সংযোজন ছাড়া হজযাত্রী পাঠানো যাবে না।

বিজ্ঞপ্তিতে সকল হজ এজেন্সিকে হজযাত্রীদের পাসপোর্টে মক্কা ও মদিনার বাসার ঠিকানা সম্বলিত স্টিকার সংযোজন করে ভিসার জন্য পাসপোর্ট হজ অফিস, ঢাকায় জমা দেয়ার জন্য অনুরোধ জানানো হয়।

এবছর বিমান বন্দর থেকে হজযাত্রীদের মোয়াল্লেম অফিসে না পাঠিয়ে, সরাসরি বাসার ঠিকানায় পাঠনো হবে। এ জন্য পাসপোর্টে মক্কা ও মদিনার বাসার ঠিকানা সম্বলিত স্টিকার সংযোজন করতে হবে।
হজযাত্রীদের ভিসা অনুমোদন হওয়ার পর ই-হজ সিস্টেম থেকে স্টিকার প্রিন্ট নেয়া যাবে।

ঢাকার পরিচালক সাইফুল ইসলাম বলেন, সৌদি আরবের জেদ্দার কাউন্সিলর (হজ) মো. মাকসুদুর রহমান হজযাত্রীদের পাসপোর্টে মক্কা ও মদিনার বাসার ঠিকানা সম্বলিত স্টিকার লাগানো বাধ্যতামূলক করার বিষয়টি অবহিত করেন।

এদিকে, অপর বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি দূতাবাস হজযাত্রীদের ভিসার কাজ শুরু করেছে। তাই রাজধানীর আশকোনা হজ অফিসে পাসপোর্ট জমা দেয়ার জন্য হজ এজেন্সিকে অনুরোধ জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর