,

পোশাক বিতর্কে পুনম

news-image

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী পুনম পাণ্ডে একাধিকবার বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে সংবাদের শিরোনাম হয়েছেন। সম্প্রতি আবারও আলোচনায় এসেছেন তিনি।

মুম্বাইয়ের রাস্তায় তারকাদের প্রকাশ্যে ঘুরতে দেখা যায়। তারকারা রাস্তায় ছবি তুলে বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন। সেসব ছবি নিয়ে ভক্তরা প্রিয় তারকার লুকের প্রশংসায় মাতেন।

এবার পুনম পাণ্ডে মুম্বাইয়ের রাস্তায় ছবি পোস্ট করেছেন। আর এই ছবি পোস্ট করেই নতুন করে বিতর্কে জড়ালেন পুনম।
সম্প্রতি পুনমকে বাড়ির বাইরে শুধুমাত্র ডেনিম শার্ট পরে দেখা যায়। সঙ্গে হাই হিল স্যান্ডেল এবং সানগ্লাস। এমন অবস্থায় পুনমকে দেখে পথচারীরা বেশ কৌতুহলি হয়ে পড়েন। সোশ্যাল মিডিয়ায় তার ওই লুক বেশ ভাইরাল হয়েছে। কেউ কেউ মন্তব্য করেছেন, পুনম প্যান্ট পরতে ভুলে গেছেন।

ভক্তদের একাংশ তার এই লুকের প্রশংসা করলেও বেশির ভাগই সমালোচনা করছেন। পুনমের ভক্তদের একটা অংশ এটিকে ফ্যাশন স্টেটমেন্ট বলে মন্তব্য করেছেন। পুনম এখন শক্তি কাপুরের সঙ্গে ‘দ্য জার্নি অব কর্মা’ নামে একটি ছবিতে কাজ করছেন।

ভারতের এই বিতর্কিত মডেল-অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় খোলামেলা ছবি ও ভিডিওর জন্য পরিচিত। তাই তার এ ধরনের লুক আদৌ চমকে দেয়ার মতো নয়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হট ড্রেসের টিপস দিয়ে কয়েকটি ভিডিও পোস্ট করেছেন ‘নেশা’ খ্যাত অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর