,

চীনকে পুনর্নির্মাণ করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

news-image

যুক্তরাষ্ট্র চীনকে পুনরায় নির্মাণ করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ট্রাম্প বলেন, ‘সবাই দেখতে পাচ্ছে চীনের সাথে ঠিক কী কী ঘটছে। আসলে আমাদের সামনে আর কোনও বিকল্পপথ খোলা নেই। এই সিদ্ধান্ত আরও আগেই নেওয়া উচিৎ ছিলো।’

ট্রাম্প দাবি করেন, ‘আমি তো সবসময়ই বলি যে আমরা মূলত চীনকে পুনর্নির্মাণ করেছি। তারা এতদিন অনেক নিয়েছে। এখন এটিই আসল সময়।’

প্রসঙ্গত, সোমবার চীনা পণ্যের ওপর অতিরিক্ত আরো ২শ বিলিয়ন মার্কিন ডলার শুল্কারোপের হুমকি দেন ট্রাম্প। তার ভাষ্যমতে, চীন যদি তার অভ্যাস পরিবর্তন করতে অস্বীকৃতি জানায় সেক্ষেত্রে ১০শতাংশ শুল্কারোপ করা হবে। এক বিবৃতিতে তার বাণিজ্য বিষয়ক উপদেষ্টাকে নতুন করে কোন কোন চীনা পণ্যের ওপর শুল্কারোপ করা যায় চিহ্নিত করতে বলেন। এছাড়া, চীন বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্র থেকে অন্যায়ভাবে বাণিজ্যসুবিধা নিয়ে আসছে বলেও দাবি করেন তিনি।

এরআগে, গতসপ্তাহে ৫০বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের চীনা পণ্যের ওপর ২৫শতাংশ শুল্কারোপ করা হয়। এরপর চীনও ৬৫৯টি যুক্তরাষ্ট্র পণ্যের ওপর ৫০ বিলিয়ন মার্কিন ডলারের শুল্কারোপের ঘোষণা দেয়।

যুক্তরাষ্ট্রের এ শুল্কারোপ আগামী ৬জুলাই থেকে কার্যকর হবে। এদিকে, হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে আরো ১৬বিলিয়ন সমমূল্যের পণ্যের ওপর শুল্কারোপের পরিকল্পনা করছে যা বছরের শেষের দিকে প্রয়োগ করা হতে পারে। ইয়ন নিউজ

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা