,

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৮১ রানের বিশ্ব রেকর্ড ইংল্যান্ডের

news-image

স্পোর্টস ডেস্ক : রেকর্ডটা গোপেনে গোপনেই হয়ে গেল। সারা বিশ্ব মেতেছে ফুটবল বিশ্বকাপের আমেজে। এরমধ্যে ক্রিকেটের খবর ক’জনই বা রাখছেন। এমনকি ইংল্যান্ডের মাটিতে খেলা হলেও তারাও মেরেছে ফুটবল উন্মাদনায়। আগের দিন দেশকে ২-১ গোলের জয় এনে দিয়েছেন হ্যারি কেন। আর তার একদিন বাদে ওয়ানডে ক্রিকেটে ৪৮১ রান করে রেকর্ড গড়েছে ইংল্যান্ড। তাও আবার নিজেদের জাত শত্রু অস্ট্রেলিয়ার বিপক্ষে। নিজেদের রেকর্ড ভেঙে আবার নতুন করে রেকর্ড লিখেছে মরগানের দল। এর আগে পাাকিস্তারে বিপক্ষে ২০১৬ সালে ৪৪৪ রান করে রেকর্ড গড়েছিল ইংলিশরা।

নটিংহামের টেন্ট্র ব্রিজে টসে জিতে অস্ট্রেলিয়া অধিনায়ক টিম পেইন ইংল্যান্ডকে ব্যাটে পাঠায়। ওটাই ছিল পেইনের ভুল। অজি বোলারদের ইংলিশরা ব্যাট হাতে কচু কাঁটা করেছে। দুই ব্যাটসম্যান হাঁকিয়েছে বড় বড় দুই সেঞ্চুরি। সঙ্গে আরও দুজনের বড় দুটি হাফ সেঞ্চুরি। তাতেই ৬ উইকেট হারিয়ে দলটি তুলেছে ৪৮১ রান।

ইংল্যান্ডের আগের রেকর্ডটিও ছিল এই ট্রেন্ট ব্রিজে। আগের রেকর্ডে দুর্দান্ত এক সেঞ্চুরি ছিল ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসের। সেবার তিনি ১৭১ রানের ভয়ঙ্কর ইনিংস খেলেছিল। আর এবার নতুন রেকর্ডের দিনে তার ব্যাট থেকে ৯২ বলে এসেছে ১৪৭ রানের ইনিংস। তবে তিনি এবার দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসেন।

এছাড়া ওপেনার হিসেবে উইকেট আসা জনি বেয়ারস্টো করেছেন ৯২ বলে ১৩৯ রান। বেয়ারস্টোর সঙ্গে ওপেনে আসা জেসন রয় করেছেন ৮২ রান। আর অধিনায়ক মরগান মাত্র ৩০ বলে ৬৭ রানের এক ঝড় দেখিয়েছেন। অস্ট্রেলিয়ার বোলারদের নিয়ে যে ইংল্যান্ড ছেলেখেলা করবে, সেটি বোঝা গেছে জেসন রয়-বেয়ারস্টোর ওপেনিং জুটিতেই। তাঁদের উদ্বোধনী জুটি এনে দিয়েছে ১১৭ বলে ১৫৯ রানের উড়ন্ত সূচনা।

রয় ৬১ বলে ৮২ করে ফিরলেও বেয়ারস্টো থেমেছেন ১৩৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে। ইংল্যান্ডের প্রথম দুই জুটি মিলে এসেছে ৩১০ রান, সেটিও ৩৪ ওভারে! ইংল্যান্ড যেভাবে তান্ডব শুরু করেছিল তাতে প্রথমবারের মতো ওয়ানডে ৫০০ রান দেখার অপেক্ষায় ছিল ক্রিকেট। তবে শেষ পর্যন্ত ৫০০ থেকে মাত্র ১৯ রান দূরত্বে থামে তাদের ইনিংস।

শেষ খবর পাওয়া পর্যন্ত ইংল্যান্ডের ওই রানের জবাবে ২১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৪ রান করে ব্যাট করছে অস্ট্রেলিয়া।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর