,

শিক্ষকেরা আমরণ অনশনে যাচ্ছেন এমপিওভুক্তির দাবিতে

news-image

নিউজ ডেস্ক।। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে লাগাতার কর্মসূচির পাশাপাশি আমরণ অনশনের ইঙ্গিত দিয়েছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। আগামী বৃহস্পতিবার থেকে আমরণ অনশনে যাওয়ার কথা বলছেন আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী। এ বিষয়ে আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার তারা জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তার উত্তর পাশে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। সোমবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন নন-এমপিও শিক্ষক-কর্মসূচীরা। এর আগে ১০ জুন থেকে অবস্থান কর্মসূচি পালন করছিলেন তারা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বৈরী আবহাওয়ার মধ্যেও খোলা আকাশের নিচে শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচী পালন করতে দেখা যায়। কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষকদের ভাষ্য, দীর্ঘদিন ধরে চাকরি করে এলেও এমপিওভুক্ত না হওয়ার কারণে সরকার থেকে কোনো বেতন-ভাতা পান না। ফলে কষ্ট করে দিনযাপন করতে হয় তাদের। তাই এমপিওভুক্তির দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথেই থাকার কথা জানান তারা।

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী বলেন, স্বীকৃতিপ্রাপ্ত সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে হবে। এবার দাবি পূরণ ছাড়া তারা রাস্তা ছাড়বেন না।

বর্তমানে সারা দেশে স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান আছে ৫ হাজার ২৪২টি। এগুলোতে শিক্ষক-কর্মচারী আছেন ৭৫ থেকে ৮০ হাজার। ২০১০ সালের পর নতুন করে দেশে আর কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়নি। এমপিওভুক্ত হলে শিক্ষক-কর্মচারীরা মূল বেতনসহ কিছু ভাতা সরকার থেকে পান। গত বছরের ডিসেম্বর ও চলতি বছরের জানুয়ারির শুরুতে এসব শিক্ষক-কর্মচারী জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশনসহ লাগাতার কর্মসূচি শুরু করেছিলেন। তখন একপর্যায়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার তৎকালীন একান্ত সচিব সাজ্জাদুল হাসান সেখানে গিয়ে আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করা হয়। কিন্তু অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৮-১৯ অর্থবছরের যে বাজেট বক্তৃতা দেন, সেখানে নতুন এমপিওভুক্তির বিষয়ে স্পষ্ট বক্তব্য না থাকায় শিক্ষক-কর্মচারীরা আবার আন্দোলনে নেমেছেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর