,

কঠোর অভিবাসননীতি নিয়ে হোয়াইট হাউজের সাফাই

news-image

মার্কিন-মেক্সিকো সীমান্তে যুক্তরাষ্ট্রের কঠোর অভিবাসননীতি নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে হোয়াইট হাউজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়োগকৃত মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি কিরসজেন নিলসেন সোমবার সাংবাদিকদের কাছে যুক্তরাষ্ট্রের অভিবাসননীতি সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, প্রশাসন কেবল প্রচলিত আইনটিই কোনও ছাড় না দিয়ে মেনে চলেছে।

নিলসেন বলেন, ‘মার্কিন প্রশাসন কখনই পরিবার থেকে শিশুকে বিচ্ছিন্ন করার মত কোনও নিয়ম তৈরি করেনি। বিষয়টি এটাই যে আমরা আইন অমান্যকারীদের আর সীমান্তে প্রবেশ করতে না দেওয়ার সিদ্ধান্তে কঠোর অবস্থানে রয়েছি।’

উল্লেখ্য, এবছর মধ্য-এপ্রিল থেকে শুরু করে মে মাস পর্যন্ত অবৈধভাবে প্রবেশ করায় দেশটির সীমান্ত থেকে প্রায় দুইহাজার শিশুকে তাদের পিতা-মাতার থেকে আলাদা করে যুক্তরাষ্ট্র সরকার।

সম্প্রতি, সন্তানদেরকে তাদের মা-বাবার কাছ থেকে পৃথক করার কয়েকটি ছবি ও অডিওবার্তা প্রকাশিত হয়। এতে বিশ্বব্যাপী তোলপাড় সৃষ্টি হলে কঠোর সমালোচনার মুখে পড়ে ট্রাম্প প্রশাসন। ডেমোক্রেটরা বিষয়টিকে অত্যন্ত ‘বর্বর’ ও অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে।

সান ডিয়েগোর ইমিগ্রেশন ডিটেনশন সেন্টার পরিদর্শন করে ডেমোক্রেট নেতা ন্যান্সি পেলোসি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পকে আমরা কেবল একটি বার্তাই দিতে চাই যে দয়া করে আপনি আপনার বর্বর ও অমানবিক নীতি থেকে সরে আসুন।’ রয়টার্স

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে