,

কারাগারে খালেদার ঈদ: খাবার মেন্যুতে যা থাকছে

news-image

নিউজ ডেস্ক।। এবারের ঈদটা কারাগারেই কাটছে খালেদা জিয়ার। ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের সাজা ঘোষণার দিন থেকে নাজিমুদ্দিন রোডের পুরাতন কারাগারে আছেন তিনি। তাই ঈদের দিন কারাগারে থাকা অন্যান্য কয়েদিদের মতো তার জন্যেও রয়েছে খাবারের বিশেষ আয়োজন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার মো. জাহাঙ্গীর কবির জানান, বেগম খালেদা জিয়ার মেন্যুটা সাধারণ কয়েদিদের মতো হলেও তার জন্য রান্না হবে আলাদাভাবে।

তিনি ঈদের দিন ঘুম থেকে উঠেই পাবেন পায়েস, সেমাই ও মুড়ি। এসবই কারারক্ষীদের তৈরি। এছাড়া দুপুরের মেন্যুতে নিজের ইচ্ছা অনুযায়ী ভাত অথবা পোলাও পাবেন খালেদা। সঙ্গে থাকবে ডিম, মাংস, রুই মাছ আর আলুর দম।

রাতের আয়োজনে থাকছে পোলাও, গরু অথবা খাসির মাংস। আর ডিম, পান-সুপারি, মিষ্টান্ন এবং কোমল পানীয় তো থাকছেই।

খালেদার জন্য বিশেষ খাবারের রান্নার মসলা ও পরিমাণ উল্লেখ করা থাকবে কারা চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী।

এদিকে কারাগারের খাবার ছাড়াও পরিবারের সদস্যদের পাঠানো খাবার খেতে পারবেন খালেদা জিয়া। তবে পরিবারের আনা খাবারগুলো পরীক্ষা-নিরীক্ষা করবে কারা কর্তৃপক্ষ।

এদিকে একই খাবার পাবেন খালেদা জিয়ার সঙ্গে থাকা তার গৃহকর্মী ফাতেমা বেগম (৩৫)। উৎস: বিডি-জার্নাল।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর