,

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

news-image

কক্সবাজারের পটিয়া উপজেলার শাহগদি মার্কেট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এলাকায় যাত্রীবাহী বাস ও মিনিবাসের সংঘর্ষে এক নারীসহ ২ জন নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ জুন) বেলা ১১টার দিকে উপজেলার এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। নিহত নারীর বয়স আনুমানিক ৫০ ও পুরুষের বয়স ৪০ বছর। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। হতাহতরা সবাই মিনিবাসের যাত্রী। আহত লোকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ১২ জনকে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা আবু ইউসুফ ওহীদুল্লাহ জানান, হাসপাতালে আনার পর দুজনকে মৃত ঘোষণা করা হয়। আহত ২৫ জন চিকিৎসা নিচ্ছেন। পরে ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

পটিয়া ক্রসিং হাইওয়ের পুলিশ ফাঁড়ির ট্রাফিক ইন্সপেক্টর এ বি এম মিজানুর রহমান বলেন, বেলা ১১টার দিকে বান্দরবান থেকে ঢাকাগামী হানিফ চেয়ার কোচের সঙ্গে চট্টগ্রাম থেকে পটিয়াগামী একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই মিনিবাসের যাত্রী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর