,

ঈদের দিনে বৃষ্টির শঙ্কা

news-image

ঈদের দিনটি হতে পারে ভেজা। রাজধানীসহ সারাদেশেই ঝিরঝিরে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সিলেট বিভাগ ছাড়া ভারী বৃষ্টির আশঙ্কা করছে না তারা।

মধ্যপ্রাচ্যে শুক্রবার ঈদ, তার বাংলাদেশে পরদিন উৎসব হবে, এটা অনেকটাই অবধারিত ধরে নিয়েছে দেশবাসী। তাই আগামীকাল ঈদ ধরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

ঈদের আনুষ্ঠানিকতা শুরু হয় সকালে নামাজের মধ্য দিয়ে। সারাবছর মসজিদে জামাত হলেও এই দিন জামাতের আয়োজন বেশি থাকে মাঠে। জাতীয় ঈদগাহ ময়দান আচ্ছাদিত থাকলেও সারাদেশে বাকি ময়দানগুলো থাকে খোলা।

মাঝেমধ্যেই বৃষ্টির কারণে ঈদগাহে জামাত আয়োজন আটকে যায়, মসজিদেই ভিড় হয়। আর এদিন নতুন জামা পড়ে ঘুরে বেড়ানোর চল আছে। বিশেষ করে শিশু-কিশোরদের মধ্যে উচ্ছ্বাস থাকে বেশি। তাই আবহাওয়া কেমন থাকে, এ নিয়ে জিজ্ঞাসা থাকে আগে থেকেই।

বছর ঘুরে এসেছে বর্ষপুঞ্জির আষাঢ় মাস। এই মাসে বৃষ্টির কোনো বলা কওয়া নেই। বলা হয়, মানুষের মন আর আষাঢ়ের আকাশের পূর্বানুমান হয় না। তারপরও আধুনিক সময়ে আবহাওয়া অফিস এই সময়েও পূর্বাভাস দিতে পারছে।

অধিদপ্তরের হিসাবে শনিবার রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারী থেকে প্রবল অবস্থায় আছে। উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে।

এছাড়া রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সাথে সিলেট বিভাগে মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

জানতে চাইলে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক একটি গণমাধ্যমকে বলেন, ‘রংপুর, ময়মনসিংহ, সিলেট- এই বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল এই অঞ্চলগুলোর কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হবে। আর অন্যত্র প্রধানত আবহাওয়া শুষ্ক থাকবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঢাকায় সকালে দুই একপশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।’

খুলনা বিভাগসহ রাজশাহী, টাঙ্গাইল, মাদারীপুর, ফরিদপুর, রাজশাহী ও পাবনা অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে এবং তা পাশ্ববর্তী এলাকায় বিস্তার লাভ করতে পারে। ঢাকাটাইমস

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর