,

নামাজ শেষে বাড্ডায় মসজিদের সামনে আ. লীগ নেতাকে গুলি করে হত্যা

news-image

রাজধানীর উত্তর বাড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৫ জুন) দুপুরে জুমার নামাজ শেষে উত্তর বাড্ডার আলীর মোড়ে বায়তুস সালাম জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

বাড্ডা থানার পরিদর্শক(তদন্ত) নজরুল ইসলাম  বলেন, ‘ফরহান আলী জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন। তখনই গুলির ঘটনা ঘটে। পরে তাকে দ্রুত উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’

কতজন এসে গুলি করেছে বা কীভাবে তারা এসেছিল তা জানাতে পারেননি নজরুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করছি। নিহত ফরহাদ হোসেন (৫০) বাড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বাড্ডা থানার পরিদর্শক (অভিযান) আবুল কালাম আজাদ  বলেন, জুমার নামাজের পর ফরহাদ যখন মসজিদ থেকে বের হন, তখন ১০০ গজ দূরত্ব পার হতে না হতেই আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁকে লক্ষ করে গুলি করে। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলের পাশেই পুলিশের টহল গাড়ি ছিল। তাৎক্ষণিক তাঁকে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মোট কতজন সন্ত্রাসী ছিল, তা এখন পর্যন্ত নিশ্চিত নন। এখন পর্যন্ত দুজন ছিল বলে তথ্য পেয়েছেন। গুলি করেই তারা পালিয়ে যায়।

বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা এখনো জানা যায়নি। ঘটনাস্থলের আশপাশে সিসি ক্যামেরা রয়েছে। সেগুলোর ফুটেজ সংগ্রহ করে আসামিদের শনাক্ত করার চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর