,

ইয়েমেনে আমিরাতের আগ্রাসনে সহায়তা করবে না যুক্তরাষ্ট্র

news-image

মার্কিন গোয়েন্দা সংস্থা ইয়েমেনে আমিরাতের আগ্রাসনে কোনো ধরনের সহায়তা করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। সৌদি আরব, বাহরাইন, মিসর ও আমিরাত মিলে যে সৌদি জোট ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে তাতে আর কোনো সহায়তা দেবে না যুক্তরাষ্ট্র। ইয়েমেনের আল-হুদায়দা বন্দর হুতিদের কাছ থেকে ছিনিয়ে নিতে সৌদি জোট যে ‘গোল্ডেন ভিক্টরি’ নামে সামরিক আগ্রাসন শুরু করেছে তা কতটা সম্ভব হবে মার্কিন গোয়েন্দা সহায়তা ছাড়া সে নিয়েও প্রশ্ন উঠেছে। সৌদি জোট ওই সামরিক আগ্রাসনে মাইন অপসারণ, গোয়েন্দা নজরদারি সহ বিভিন্ন ধরনের সামরিক সহায়তা চেয়েছিল। ইয়েমেনের আল-হুদায়দা বন্দর কৌশলগত অবস্থান নিয়ে সৌদি জোট দেশটিতে সৌদি জোটের আগ্রাসন প্রতিরোধী জোট হুতি বিদ্রোহীদের হটিয়ে দিতে চাইছে।

হুতি বিদ্রোহীরা সৌদি আগ্রাসনের বিরুদ্ধে লড়ে যাওয়া ছাড়াও সৌদি আরবে একাধিকবার পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। এডেন বন্দর সহ একাধিক স্থানে সৌদি জোটের অবরোধ ও সামরিক আগ্রাসনের মূল লক্ষ্য হচ্ছে দেশটির পলাতক মানসুর আব্দকে পুনরায় ক্ষমতায় বসানো। ইয়েমেনে এ ধরনের সৌদি জোটের আগ্রাসনে শুরু থেকে ব্রিটেন ও যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো অর্থ সাহায্য দিয়ে আসলেও আন্তর্জাতিক বিশ্বে বিতর্ক সৃষ্টি হয়। মানবাধিকার সংগঠনগুলো ইয়েমেনের আগ্রাসনে সৌদি জোটের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার আহবান জানানোর পর জার্মানি অস্ত্র বিক্রি বন্ধ ঘোষণা করে। এরপর যুক্তরাষ্ট্র ইয়েমেনে আমিরাতকে সহায়তা দিতে অস্বীকার করল। যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে ইয়েমেনের হুতিদের শক্তিশালী অবস্থান ও তাদের সৌদি আরবে পাল্টা হামলার বিষয়টি নতুন করে বিষয়টি বিবেচনার স্থান করে দিয়েছে। সৌদি জোটের যুদ্ধ বিমানগুলোকে জালানি সহ আক্রমণে অংশ নিতে চাইছে না যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের পক্ষ থেকে ইয়েমেনের যুদ্ধে সৌদি জোটকে সয়াহতার বিরোধিতা করা হচ্ছে। ফলে পেন্টাগনের পক্ষে সৌদি জোটকে এধরনের সহায়তা থেকে দূরে সরে আসতে বাধ্য হতে হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভক্স রিপোর্টে বলা হয়েছে ইয়েমেনে এ যুদ্ধের প্রধান রুপকার হচ্ছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এ যুদ্ধের ফলে ইয়েমেনে ১২ সহ¯্রাধিক মানুষ নিহত হওয়ার পাশাপাশি দুর্ভিক্ষ চলছে। প্রায় এক কোটি মানুষ খাদ্য সংকটে ও পুষ্টিহীনতায় রয়েছে যাদের অধিকাংশই শিশু। এদিকে ইয়েমেনে মাইন অপসারণে ফ্রান্স সৌদি জোটকে সহায়তা করতে রাজি হয়েছে। গত বুধবার একাধিক সূত্র নিশ্চিত করেছে হুতি যোদ্ধারা আমিরাতের একটি জাহাজ ডুবিয়ে দিয়েছে।

এ জাতীয় আরও খবর

নতুন নিষেধাজ্ঞার হুমকিতে তেহরানের ক্ষোভ

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা