,

রাঙ্গামাটিতে ইউপিডিএফের কর্মীকে গুলি করে হত্যা

news-image

রাঙ্গামাটির লংগদুর দোসরপাডা স্টিল ব্রিজ এলাকায় ইউপিডিএফ’র দুই পক্ষের মধ্যে গুলির ঘটনায় ইউপিডিএফ গণতান্ত্রিক গ্রুপের একজন নিহত ও অপর একজন আহত হয়েছে। নিহতের নাম বলি চাকমা ওরফে জংলি। আহত হয়েছে সুমতি চাকমা নামে আরেক জন।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজন সামন্ত জানান, শুক্রবার (১৫ জুন) ভোরে লংগদুর দোসরপাডা স্টিল ব্রিজ এলাকায় ইউপিডিএফ- এর দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হতাহতের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গেছে।

এ ঘটনায় ইউপিডিএফকে দায়ী করেছে জেএসএস (এমএম লারমা)। তবে ইউপিডিএফ অভিযোগ অস্বীকার করেছে।

জেএসএসের (এমএম লারমা) সহ-সম্পাদক প্রশান্ত চাকমা বলেন, লংগদুতে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি আমাদের দলের সাবেক কর্মী। এ ঘটনার ইউপিডিএফ দায়ী, তারাই এ ঘটনা ঘটিয়েছে।

তবে ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা বলেন, এ ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। এটা তাদের নিজের মধ্যে কিংবা এলাকার ঝামেলাও হতে পারে।

নিহতের ঘটনা নিশ্চিত করে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত বলেন, আমরা খবর পেয়েছি, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর