,

সৌদি আরবের মতো দল কিভাবে আসে বিশ্বকাপ

news-image

ডেস্ক রিপোর্ট : আজ এক ম্যাড়ম্যাড়ে ও হাস্যকর উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠলো ফিফা ফুটবল বিশ্বকাপের ২১তম আসরের। আর প্রথম ম্যাচেই স্বাগতিক রাশিয়া বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীকে উপহার দিল একচেটিয়া ফুটবল। প্রথম ম্যাচেই সৌদি আরবকে ৫-০ গোলে উড়িয়ে উড়ন্ত সূচনা করে স্বাগতিক রাশিয়া। তবে বিশ্বকাপের ইতিহাসে বাজে একটা উদ্বোধনের পর এমন একচেটিয়া ম্যাচ হতাশ করেছে কোটি কোটি ফুটবলপ্রেমীদের।

আর তাই ম্যাচ শেষে হচ্ছে নানামুখী আলোচনা-সমালোচনা। প্রশ্ন উঠেছে- সৌদি আরবের মত দল কিভাবে আসে বিশ্বকাপের চূড়ান্ত আসরে?

বিশ্বকাপে সৌদির সেরা সাফল্য বলতে দ্বিতীয় রাউন্ড। সেটাও ১৯৯৪ সালে। সেবার বেলজিয়াম ও মরক্কোকে হারায় তাঁরা। আর এর আগেও ২০০২ বিশ্বকাপে তারা ৮ গোল হজম করেছিল জার্মানির কাছে। শুধু তাই নয় ১৯৯৪ সাল থেকে বিশ্বকাপ খেলা দেশটি চলতি বিশ্বকাপ বাদে মোট চারবার বিশ্বকাপ খেলে। যার মধ্যে একবার দ্বিতীয় রাউন্ড পর্যন্ত যায় তারা। বাকী তিনবারের দুইবার ৩২ দলের মধ্যে ২৮তম এবং একবার ৩২ দলের মধ্যে ৩২তম হয়!

তাই এখন প্রশ্ন হচ্ছে- যেখানে বিশ্বকাপে নেদারল্যান্ডস, ইতালি ও চিলির মতো দলগুলো সুযোগ পায় না। বাদ পড়ে যায় ভাগ্যের নির্মম পরিহাসে, সেখানে সৌদির মতো এতো বাজে রেকর্ডের অধিকারী দল কিভাবে সুযোগ পায়?

দিনশেষে হয়তো এই প্রশ্নের উত্তর কোনো উওর নেই। আর এজন্যই হয়তো এর নাম বিশ্বকাপ! ভালো ভালো দলগুলো ভাগ্যের ফেরে বাদ পড়ে যায় আর বাজে রেকর্ডের অধিকারী দলগুলো সুযোগ পায় চূড়ান্ত পর্বে। বাংলা ইনসাইডার

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর