,

অস্ট্রেলিয়ার শুরুটা ভালো হলো না

news-image

স্পোর্টস ডেস্ক : শুরু! বল টেম্পারিং বিতর্কের পর এটাই অস্ট্রেলিয়ার প্রথম সিরিজ। নতুন কোচ জাস্টিন ল্যাঙ্গার ও অধিনায়ক হিসেবে টিম পেইনেরও এটি প্রথম সিরিজ। এই সিরিজের মাধ্যমেই ‘নতুন’ অস্ট্রেলিয়ার যাত্রা শুরু। আর এই শুরুটা হলো হার দিয়েই। ওই অর্থেই ‘শুরু’ বলা। ওভালে ৫ ম্যাচ এক দিনের আন্তর্জাতিক সিরিজে ইংল্যান্ডের কাছে ৩ উইকেটে হেরেছে অস্ট্রেলিয়া।

বুধবারের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ২১৪ রানে অলআউট হয়ে যায়। পুরো ৫০ ওভারও খেলতে পারেনি অজিরা। তবে এত কম সংগ্রহ নিয়েও অস্ট্রেলিয়া একটা সময় পর্যন্ত লড়াই চালিয়ে গেছে। তাও আবার মূল অস্ত্র স্টার্ক-কমিন্সদের ছাড়াই; যদিও শেষ পর্যন্ত ইংলিশরাই জিতেছে ৬ ওভার হাতে রেখেই।

অস্ট্রেলিয়ার টপ অর্ডারকে ভুগিয়েছেন ডেভিড উইলি। এরপর বাকি কাজ সারেন মইন আলী। অ্যারন ফিঞ্চ, শন মার্শ ও পেইনকে তুলে নেন এই অফ স্পিনার। এরপর আদিল রশিদের শিকার হন মার্কাস স্টয়নিস। ৯০ রানে ৫ উইকেট হারিয়ে অজিদের ব্যাটিং লাইনআপ তখন চুরমার। অফ ফর্মে থাকা গ্লেন ম্যাক্সওয়েল ফর্মে ফেরার ইঙ্গিত দেন। ম্যাক্সওয়েলের ৬৪ বলে ৬২ রান আর অ্যাগারের ৬২ বলে ৪০ রানের ইনিংসেই দুই শ পেরোয় অস্ট্রেলিয়া। এরপর অ্যাগার একটু লড়াই করেছেন। তাকে ৪০ রানে থামিয়েছেন আদিল রশিদ।
ইংলিশদের পক্ষে ৩টি করে উইকেট নেন প্লাঙ্কেট ও মইন আলী। আদিল রশিদ নেন ২ উইকেট।

ইংলিশ টপ অর্ডার সম্পর্কে যাঁদের ধারণা আছে, তাঁরা নিশ্চয় জানেন এই রান তাঁদের জন্য কিছুই নয়। কিন্তু এই টপ অর্ডার ব্যাটসম্যানদের খোলস ছেড়ে বের হতে দেয়নি অস্ট্রেলিয়ার পেস আক্রমণ।

স্ট্যানলেকের প্রথম ওভারের দ্বিতীয় বলেই জেসন রয় বোল্ড কোনো রান না করেই। হেলস আউট হন ৫ রান করে। আরেক ওপেনার বেয়ারস্টো রিচার্ডসনের বলে আউট হন ২৮ রান সংগ্রহ করে। ৪০ রান না উঠতেই ইংলিশদের ৩ ব্যাটসম্যান নেই!

অজিদের পেস ঝড় সামাল দেন জো রুট ও ওয়েন মর্গ্যান। চতুর্থ উইকেটের এই জুটি ১১৬ রান তোলে। তবে এই দুই ব্যাটসম্যানকে পরপর আউট করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় অস্ট্রেলিয়া। ততক্ষণে রুট ৫০ আর মর্গ্যান ৬৯ রান করে ফেলেছেন। শেষ দিকে এসে উইলি অপরাজিত ৩৫ রান সংগ্রহ করে দলকে জয় এনে দেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে