,

পুরোনো প্রেমের ছবি ফেসবুকে দেওয়ার জেরে মামা খুন

news-image

নিউজ ডেস্ক।। পুরোনো প্রেমের ছবি ফেসবুকে পোস্ট করার কারণে মামার সঙ্গে বাকবিতণ্ডার জেরে মামাকে ছুরি মেরে খুন করেছেন ভাগনে। নিহতের নাম নুরুল আবছার (৪৫)। এ ঘটনায় ভাগনে জাকির আলমকে (২৫) পলাতক রয়েছেন। তবে তাকে পালাতে সহায়তা করায় তার স্ত্রী হোসনে আরা বেগমকে(২০) কে আটক করেছে পুলিশ।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ভাঙ্গারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি মামলা দয়ের করা হয়েছে।

নুরুল আবছাররের আত্মীয়দের বরাত দিয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী আমাদের সময়কে জানান, নিহত আবছারের মেয়ের সঙ্গে জাকিরের প্রায় ৫ বছর আগে প্রেমের সম্পর্ক ছিলো। প্রেম চলাকালেই জাকির অন্যত্র বিয়ে করে সংসার করছিল। পরে মামাতো বোনের বিয়ে হলে পুরনো প্রেমের ছবি ফেসবুকে আপলোড করে জাকির। ওই ছবি ফেসবুকে দেওয়ার পর দুই পরিবারের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। এ নিয়ে স্থানীয়ভাবে সালিস ডাকা হলে জাকির চট্টগ্রামে পালিয়ে যান।

বখতিয়ার উদ্দিন আরও জানান, আজ বুধবার সকাল ১০টার দিকে জাকির ও তার স্ত্রী আসন্ন ঈদ উপলক্ষ্যে গ্রামের বাড়িতে আসেন। বাড়ি থেকে বের হলে ফেসবুকে দেয়া ছবির রেশ ধরে মামার সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয় জাকিরের। একপর্যায়ে হাতাহাতি শুরু হলে জাকির কোমর থেকে ছুরি বের করে আবছারের পেটে আঘাত করেন। ঘটনাস্থলেই মারা যান নুরুল আবছার।
এ ঘটনার পরপরই স্থানীয় লোকজন জাকিরকে ধরতে ধাওয়া দিলে তিনি শ্বশুর বাড়িতে লুকিয়ে পড়েন। সেখান থেকে স্ত্রী ও শ্বাশুড়ির সহায়তায় বোরকা পরে পালিয়ে যান জাকির।

ওুস আরও জানান, অভিযুক্ত জকিরকে পালাতে সহায়তা করায় স্ত্রী হোসনে আরাকে আটক করা হয়। কিন্তু মেয়েকে আটক করতে দেখে সঙ্গে সঙ্গে পালিয়ে যান হোসনে আরার মা।
বখতিয়ার আমাদের সময়কে বলেন, নিহত আবছারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জাকিরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। হোসনে আরাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর