,

কাকে বিয়ে করছেন আনুশকা?

news-image

বিনোদন ডেস্ক।। ভারতের দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় নায়িকা আনুশকা শেঠি। গ্ল্যামার আর অভিনয় দক্ষতা দিয়ে তিনি জয় করেছেন কোটি দর্শকের মন। ছুঁয়েছেন বক্স অফিসের সাফল্যও। বয়স ৩৬ হয়ে গেলেও এখনো বিয়ের পিঁড়িতে বসেননি এই নায়িকা।

এবার বোধহয় গাঁটছড়া বাঁধতে চলেছেন আনুশকা। পরিবার থেকে তার বিয়ের জন্য চাপ দিচ্ছে বলে শোনা যায়। চলতি বছরের শেষের দিকেই আনুশকা বিয়ে করবেন বলে ভারতীয় গণমাধ্যমের দাবি। এরই মধ্যে পারিবারিকভাবে প্রস্তুতিও নাকি চলছে।

তাহলে কাকে বিয়ে করছেন আনুশকা? এই প্রশ্নে সবার আগেই একজনের নাম চলে আসে। তিনি প্রভাস। হ্যাঁ, প্রভাসের সঙ্গে আনুশকার প্রেম নিয়ে অনেক গুঞ্জন রয়েছে। এমনকি তারা বিয়ে করবেন বলেও শোনা যায়। যদিও নিজেদের সম্পর্কটাকে কেবলই বন্ধুত্ব বলে দাবি করেন তারা।

এদিকে প্রভাস বর্তমানে ব্যস্ত আছেন তার ‘সাহো’ ছবির শুটিং নিয়ে। বিগ বাজেটের এই ছবিতে তার নায়িকা বলিউডের শ্রদ্ধা কাপুর। অন্যদিকে আনুশকা শেঠিও ব্যস্ত আছেন ছবির কাজে। তার হাতে রয়েছে ‘সাইলেন্স’ নামক একটি ছবি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর