,

শ্বাসরুদ্ধকর ২ রানের গল্প শোনালেন জাহানারা

news-image

স্পোর্টস ডেস্ক : কুয়ালালামপুরের কিনরারা একাডেমিতে স্বপ্নের এশিয়া কাপ জয়ের জন্য ১১৩ রানের টার্গেট ছুঁতে শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিলো ৯ রান। অধিনায়ক হারমানপ্রিত কৌরের প্রথম বলে ১ রান নেয়ার পর টাইগ্রেসদের দরকার হয় ৫ বলে ৮।

দ্বিতীয় বলে রুমানা চার হাঁকালে ব্যবধান কমে এসে দাঁড়ায় ৪ বলে ৪ রান। তৃতীয় বলে এক রান নেওয়ার পর কিন্তু চতুর্থ ও পঞ্চম বলে পরপর দুই উইকেট হারায় বাংলাদেশ।

রুমানা রান আউট হওয়ার আগে পঞ্চম বলটিতে আসে আরও ১ রান। শেষ বলে পরিসংখ্যানটা দাঁড়ায় ১ বলে ২ রান। জাহানারা আলম বলটা উড়িয়ে মেরেই দৌড়াতে থাকেন। তার সঙ্গে অধিনায়ক সালমা ইসলাম দুই দফায় দৌড়ে লাল-সবুজের দলকে ভাসায় আনন্দের জোয়ারে।

অথচ ২০১২ সালের এশিয়া কাপেও এভাবেই শেষ ওভারে ৯ রানের সামনে ছিলো বাংলাদেশ। ক্রিজে থাকা অলরাউন্ডার মাহমুদুল্লাহ ও শাহাদাত হোসেন সে রান তুলে দেশকে জয়ের আনন্দে ভাসাতে পারেননি।

পারেননি ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপেও। ভারতের বেঙ্গালুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বাগতিকদের বিপক্ষে ১ রানের হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় মাশরাফিদের।

দেরাদুনে সদ্য শেষ হওয়া আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আবারও বাংলাদেশকে মেনে নিতে হয় ১ রানের হার। জয়ের এত কাছে গিয়েও মাশরাফি, সাকিবরা যা নিজেদের করে নিতে পারেননি তাই করে দেখালেন সালমা, জাহানারারা! কিন্তু কিভাবে?

সোমবার (১১ জুন) দেশে ফিরে সংবাদ মাধ্যমকে সেই গল্পই শোনালেন শ্বাসরুদ্ধকর সেই ম্যাচ জয়ের রূপকার জাহানারা আলম।

‘আমার মনে হলো আমাকেই খেলা শেষ করতে হবে। এই বলেই আমাকে কিছু একটা করতে হবে, সেটা যেকোনো মূ‌ল্যে। এর থেকে বড় সুযোগ আমি আর পাবোনা। দ্বাদশ প্লেয়ার এসে বললো বলটা ব্যাটে লাগাতে হবে। আমি ওকে বললাম, আমাকে কিছু বলতে হবে না। মাথা ঠাণ্ডা থাকতে দাও। আমার পরিকল্পনা ছিল বল যদি একটু লুজ পাই আমি সোজা ব্যাটে খেলবো।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর