,

বার্নিকাটের সঙ্গে ২ ঘণ্টা বৈঠকে এরশাদ

news-image

নিজস্ব প্রতিবেদক : মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বুম বার্নিকাটের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শুক্রবার (৮ জুন) সকালে বারিধারায় প্রেসিডেন্ট পার্কের বাসভবনে তাদের বৈঠকটি অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা বৈঠক করে তারা। বৈঠকে জাপা চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব মেজর অব. খালেদ আখতার উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলির সদস্য ও জাপা চেয়ারম্যানের রাজনৈতিক সচিব সুনীল শুভ রায় আমাদের সময়কে বলেন, ‘এটা মার্শিয়া বুম বার্নিকাট এবং হুসেইন মুহম্মদ এরশাদের ওয়ান টু ওয়ান আলোচনা। এ বিষয়ে আমি কিছু জানি না।’

জাতীয় পার্টির মহাসচিব রহুল আমিন হাওলাদার বলেন, ‘এই আলোচনা তেমন কিছু না। মার্শিয়া বুম বার্নিকাট বাংলাদেশে দায়িত্বপালন শেষে দেশে ফিরে যাচ্ছেন। সে কারণে এটা ছিল বিদায়ী সাক্ষাত। এরকম ব্যক্তিরা যখন কোনো ইস্যুতে একত্র হন তখন তো দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা হয়েই থাকে।’

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?