,

বহুবার সালমান আমাকে মেরেছে: ঐশ্বরিয়া

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের দুই তারকা সালমান খান ও ঐশ্বরিয়াকে নিয়ে গুঞ্জনের শেষ নেই। দর্শকদের মাঝেও তাদের নিয়ে চলে নানা জল্পনা-কল্পনা-সমালোচনা। আর সেই ধারাবাহিকতায় এবার সামনে এলো নতুন এক তথ্য।

‘হাম দিল দে চুকে সনম’ (১৯৯৯)-এর সময় গোটা বলিউডে সালমান-ঐশ্বরিয়ার প্রেম নিয়ে হইচই ছিল। তবে ২০০২ সালের মাঝামাঝি সময়ে হঠাৎই তাদের সম্পর্কে ভেঙে যায়। এক ইংরেজি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে ঐশ্বরিয়া জানিয়ে ছিলেন, ‘আমাকে বহুবার সালমান গায়ে হাত দিয়েছে। মেরেছে, আঘাত করেছে। কিন্তু আমি তা কাউকে টের পেতে দিইনি। চুপচাপ সিনেমার শ্যুটিং করতাম।’

এমনও জানা গিয়েছিল, সালমান নাকি মধ্যরাতে ঐশ্বরিয়ার বাড়িতে গিয়ে হইচই শুরু করেছিলেন। এমনকী, নিজের হাতের শিরাও কেটেছিলেন সালমান! তবে এই নিয়ে কখনই সোজাসোজি কোনো মন্তব্য করতে চাননি ঐশ্বরিয়া ও সালমান।

এদিকে, ঈদে মুক্তি পেতে যাচ্ছে সালমান খানের নতুন ছবি ‘রেস থ্রি’। আপাতত, এই ছবির প্রোমোশনেই ব্যস্ত রয়েছেন সালমান খানসহ পুরো টিম। এরই মাঝখানে হঠাৎ করে ইন্টারনেটে উঠে এলো পুরনো এই কাব্য। একে সালমানের এক ধরনের সিনেমার প্রোমোশনও মনে করছেন অনেকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর