,

হাথুরুসিংহের মতো স্বাধীনতা পাবেন নতুন কোচ রোডস

news-image

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে স্বাধীন কোচ ছিলেন চন্দিকা হাথুরুসিংহে। নিজ দেশ শ্রীলঙ্কার জাতীয় দলের দায়িত্ব নিয়ে বাংলাদেশের কোচের পদ থেকে অব্যাহতি দেন তিনি। এরপর ৬ মাস কোচবিহীন বাংলাদেশ। আজ বৃহস্পতিবার অবশেষে নতুন কোচের নাম ঘোষণা করলেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। ইংলিশ কোচ স্টিভ রোডস এ মাসের ২০ তারিখ থেকেই দায়িত্ব গ্রহণ করবেন। সংবাদ সম্মেলনে প্রশ্ন ছিল, কতটুকু স্বাধীনতা দেওয়া হবে রোডসকে?

সংবাদ সম্মেলনে বিসিবি প্রধান বললেন, ‘তিনি হাথুরুসিংহের মতোই স্বাধীনতা পাবেন। কোচ হলেন শিক্ষকের মতো। তাঁর ওপরে কথা বলার দরকার নেই। তাঁর যে সহায়তা লাগবে, তাঁকে সব দেওয়া হবে।’

জাতীয় দলে চন্দিকা হাথুরুসিংহের ‘একনায়কতন্ত্র’ নিয়ে ব্যাপক সমালোচনা ছিল। তার একক সিদ্ধান্তেই দল নির্বাচন থেকে শুরু করে একাদশ নির্বাচন করা হতো। আবার এটা চরম সত্যি যে, হাথুরুর অধীনেই বাংলাদেশ সাফল্যের চরমে পৌঁছে। স্টিভ রোডসকে সেই স্বাধীনতা দিয়ে আগামী বিশ্বকাপে দলকে অনেক দূর নিয়ে যেতে চায় বিসিবি। স্টিভ নিজেও বললেন, আগামী বিশ্বকাপের ফাইনালে তিনি বাংলাদেশকে দেখতে চান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর