,

পদত্যাগ করলেন নিউজিল্যান্ড হেড কোচ

news-image

স্পোর্টস ডেস্ক: পদত্যাগের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের হেড কোচ মাইক হেসন। আগামী মাসেই তিনি দায়িত্ব ছেড়ে দেবেন বলে জানিয়েছেন। ২০১৯ বিশ্বকাপের এক বছরেরও কম সময় আগে তার এই পদত্যাগে ধাক্কা খাবে কিউই ক্রিকেট।

পদত্যাগের ঘোষণায় পরিবারকে আরও বেশি সময় দেয়ার কথা উল্লেখ করেছেন হেসন। ২০১২ সালে নিউজিল্যান্ড দলের হেড কোচের দায়িত্ব নিয়েছিলেন তিনি।

নিউজিল্যান্ড দলের দায়িত্ব পালনের জন্য ১০০% প্রতিশ্রুতির প্রয়োজন উল্লেখ করে বিবৃতিতে হেসন বলেছেন, ‘আমি জানি আগামী ১২টা মাস আমার কাছ থেকে দল কি আশা করবে। কিন্তু আমি মনে করি না যে, সেটা দেয়ার মতো অবস্থা আমার আছে।’

২০১২ সালে অনেকটা আকস্মিকভাবেই কিউইদের দায়িত্ব পান হেসন। সেসময় রস টেলর অধিনায়কত্ব ছেড়ে দিলে দলে কিছু ভারসাম্য নষ্ট হয়। সেই দলটাকেই গুছিয়ে ২০১৫ বিশ্বকাপের ফাইনালে নিয়ে গিয়েছিলেন হেসন।

তার সময়ই টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠে নিউজিল্যান্ড। এছাড়া তার সময়েই নিজেদের ইতিহাস সেরা ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর জায়গা দখল করে কিউইরা।

হেসনকে ছাড়ার ব্যাপারে অনাগ্রহ থাকলেও শেষ পর্যন্ত তার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট।

নিউজিল্যান্ডের পরবর্তী সিরিজ অক্টোবর-নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে। তার আগেই দ্রুততম সময়ের মধ্য কোচ নিয়োগের কথা জানিয়েছেন কিউই বোর্ডের প্রধান নির্বাহী।-চ্যানেলআই অনলাইন

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের