,

‘মতামত না জানালে রোহিঙ্গা সমস্যা চিরস্থায়ী হয়ে যাবে বাংলাদেশের জন্য’

news-image

লেখক ও সাংবাদিক গোলাম মোর্তূজা বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালত( আইসিসি) মিয়ানমারের চালানো গণহত্যার বিচারের উদ্যোগ নিয়েছে। ভয়ঙ্কর বিপদের মূখে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে মিয়ানমারের। ১১ জুনের মধ্যে রোহিঙ্গা নিধণ বিষয়ে প্রকাশ্যে বা গোপণে মতামত জানাতে হবে বাংলাদেশকে।

“বাংলাদেশের মতামত এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। চীন- রাশিয়া- ভারত চায় না বাংলাদেশ আইসিসিতে মতামত জানাক। শেষ পর্যন্ত বাংলাদেশ যদি মতামত না জানায়, মিয়ানমারের বিপদের সম্ভাবনা অনেকটা কেটে যাবে। রোহিঙ্গা সমস্যা চিরস্থায়ী হয়ে যাবে বাংলাদেশের জন্যে।”

মাদকবিরোধী অভিযোনে মানুষ হত্যা প্রসঙ্গে তিনি বলেন, বিনা বিচারে ‘বন্দুকযুদ্ধে’র নামে মানুষ হত্যা চলবে, অথচ তার বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে না? ‘অনুমতি নেই’ স্থুল এই অভিযোগে মানুষকে লাঠিপেটা করবেন, তুলে নিয়ে যাবেন? রাষ্ট্রের বিশেষ প্রশিক্ষিত বাহিনীকে সাধারণ মানুষ পেটানোর কাজে ব্যবহার করবেন? এটি ঠিক কোন ধরনের আচরন হচ্ছে, বোধগম্য হচ্ছে না।

প্রসঙ্গত, মিয়ানমারে সরকারি বাহিনীর নিপীড়নের মুখে গত বছরের আগস্ট থেকে প্রায় সাত লাখ রোহিঙ্গা দেশটির রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের কক্সবাজারে আশ্রয় নিয়েছে। দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গা নারীদের ধর্ষণ, হত্যা, নির্যাতন এবং তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেয়ার অভিযোগ রয়েছে।

জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র- মিয়ানমারের সেনাবাহিনীর এ আচরণকে ‘জাতিগত নিধন’ বলে উল্লেখ করেছেন।

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য গত নভেম্বরে বাংলাদেশ ও মিয়ানমার সম্মত হয়। কিন্তু রোহিঙ্গা শরণার্থীরা বলছেন আন্তর্জাতিক তদারকি ছাড়া তাদের জীবন আবারও আরও সংকটাপন্ন হতে পারে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর