,

অপহরণের কয়েকঘন্টা পর ফিরে আসলেন পাকিস্তানি সাংবাদিক গুল বুখারি

news-image

অপহরণের কয়েকঘন্টা পর ফিরে আসলেন পাকিস্তানের সাংবাদিক ও কলামিস্ট গুল বুখারি। মঙ্গলবার ওয়াক্ত নামের একটি নিউজ শো’র রেকর্ডিং এ যাওয়ার পথে লাহোরের ইস্টার্ন সিটির ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাকে অপহরণ করা হয়।

ফিরে আসার পর বুখারি সুস্থ আছেন বলে রয়টার্সকে নিশ্চিত করেন গুল বুখারির স্বামী আলি নাদির। তিনি বলেন, ক্যান্টন এলাকায় পিকআপ ট্রাকের একটি দল তার গাড়িকে থামিয়ে দেয়। কয়েকজন সাধারণ পোশাকধারী ব্যক্তি এ কাজটি করলেও সেসময় আর্মি ইউনিফর্ম পরিহিত কয়েকজন পাহাড়া দিচ্ছিল। যদিও এর বেশি কিছু জানাতে অস্বীকার করেন তার স্বামী।

২৫ জুলাই পাকিস্তানের সাধারণ নির্বাচন উপলক্ষ্যে নাওয়াজ শরীফের পক্ষে থাকা এ সাংবাদিক নিখোঁজ হওয়ার পরেই প্রথম বিষয়টি নিয়ে কথা বলেন ওয়াক্ত নিউজের প্রযোজক মোহাম্মদ গুলসার। পাকিস্তান ও যুক্তরাজ্যের যৌথ নাগরিককে অপহরণ প্রসঙ্গে এখন পর্যন্ত দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। ডন, রয়টার্স

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর