,

বগুড়ায় মাদসারা ছাত্রের লাশ উদ্ধার

news-image

বগুড়ার শিবগঞ্জে নিঁখোজের ৩ দিন পর নদী থেকে এক মাদসারা ছাত্রের লাশ মিলেছে । শিবগঞ্জের চাঞ্চাল্যকর ফোর মাডার ঘটনার রেশ না কাটতেই উপজেলার পল্লীর জলাশয় থেকে এবার মিললো ফযলে রাব্বী (১৫) নামের ওই মাদরাসা ছাত্রের ভাসমান লাশ ।

বুধবার সকালে শিবগঞ্জ উপজেলার বিহার এলাকার নাগর নদীর পানার নিচ থেকে ওই কিশোরের অর্ধগলিত বিবস্ত্র লাশ উদ্ধার করে পুলিশ । তাকে হত্যার পর তার লাশ গুমের উদ্দেশ্যে সেখানে লুকিয়ে রাখা হয়েছিল বলে ধারনা করা হচ্ছে।এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

নিহত ফযলে রাব্বী দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শারবাড়িয়া গ্রামের মুহা দেলোয়ার হোসেনের পুত্র এবং স্থানীয় বিহার দক্ষিন ফকিরপাড়া এলাকার হাফিজিয়া মাদরাসার ছাত্র বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

স্থানীয় ভাবে প্রাপ্ত তথ্যে জানা গেছে, গতকাল সকালে এলাকাবাসী ঘটনাস্থলে গেলে নদীতে কচুঁরী পানার নিচে কোন বস্তুর আছে এমনটি বুঝতে পারে। পরে তারা সেখানের জমে থাকা কচুঁরী পানা সরালে সেখানে বিবস্ত্র অবস্থায় কিশোর ফযলে রাব্বীর ভাসমান মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় । পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে ময়না তদন্তের জন্য লাশ উদ্ধারর পর বগুড়া শজিমেক হাসপাতালের মর্গে পাঠায় ।

একটি নির্ভরযোগ্য জানায়, গত প্রায় ৩দিন পূর্বে নিহত মাদসারা ছাত্র ফযলে রাব্বী নিঁখোজ হয় । এলাকাবাসী মনে করে তাকে অপহরন করা হয়েছিল। সম্ভাব্য সকল স্থানে তার সন্ধান করা সহ ওই ঘটনায় এলাকা ব্যাপক মাইকিং করে তার নিরুদ্ধেশ সংক্রান্ত বিষয়ে প্রচার প্রচারনা করা হলেও তার কোন হদিস পাওয়া যায়নি।

বিষয়টি স্থানীয় থানাতেও অবহিত করা হয় বলে এলাকাবাসী জানিয়েছে। তারই এক পর্যায়ে বুধবার সকালে স্থানীয় নাগর নদীর কঁচুরী পানার নিচে নিখোঁজ ওই মাদরাসা ছাত্রের অর্ধগলিত মরদেহ আবিস্কার হল। তবে কিশোর মাদরাসা ছাত্রের নিখোজ হওয়া এবং ঘটনার ৩দিন পর লাশ উদ্ধাররে ঘটনা এবং প্রকৃতভাবে তার হত্যা ও মৃত্যুর কারন সমপর্কে বিস্তারিত জানা যায়নি।

এব্যপারে বুধবার দুপুরে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি সার্বিক) শাহীদ মাহবুব এর সাথে যোগাযোগ করা হলে এ বিষয়ে কোন ধারনা দিতে পারেননি । এলাকাবাসীর ধারনা তাকে অপহররে পর তার সাথে খারাপ কিছুর পর তাকে হত্যা করে তার লাশ কচুঁরী পানার নিচে লুকিয়ে রাখা হয়েছিল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর